বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
টেকনাফে পাহাড়ি সন্ত্রাসী রিদুয়ান বাহিনীর অন্যতম সদস্য আব্দুর রহিম আটক উখিয়ায় মাটি খুঁড়তেই আগুন, এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন নৌপথ, দৈনিক সাড়ে ৩ হাজার পর্যটকের সবুজ সংকেত ফিফা বিশ্বকাপে প্রথম ম্যাচেই ওয়েলসকে রুখে দিল বাংলাদেশ মাদক মিয়ানমার থেকে কোনো না কোনোভাবে প্রবেশ করে: অর্থের অভাবে কারও পড়াশোনা বন্ধ হবে না, চিকিৎসাসেবাও সবার জন্য নিশ্চিত করা হবে সমাজকল্যাণ মন্ত্রীর টেকনাফে ৪ লাখ টাকা মুক্তিপণে অপহৃত ছাত্রদল সভাপতির ভাই উদ্ধার টেকনাফে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব ৮-১০টি পরিবার টেকনাফে কুরআনের মহা মিলনমেলা: প্রায় ৩ শতাধিক হাফেজের অংশগ্রহণে ইত্তেফাকুল হুফফাজের প্রতিযোগিতা সম্পন্ন টেকনাফে শাহপরীর দ্বীপে স্ত্রীকে অমানুষিক নির্যাতন, থানায় লিখিত অভিযোগ টেকনাফ নাফনদীতে ৫০ হাজার পিস মালিকবিহীন ইয়াবা উদ্ধার

চবিতে ‘দক্ষিণ এশিয়ার হাইড্রোপলিটিকস: পানি বণ্টন, ক্ষমতা ও ভূরাজনীতি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

আমাদের টেকনাফ ডেস্ক: / ৪৬ বার পড়া হয়েছে
আপডেট সময় : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ‘দক্ষিণ এশিয়ার হাইড্রোপলিটিকস: পানি বণ্টন, ক্ষমতা ও ভূরাজনীতি’ শীর্ষক সেমিনার আয়োজন করেছে সাউথ এশিয়া ইয়ুথ ফর পিস অ্যান্ড প্রসপারিটি, বাংলাদেশ।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০ টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের কনফারেন্স কক্ষে সেমিনারটি আয়োজিত হয়।

সেমিনারে উপস্থিত ছিলেন চবির ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের সভাপতি অধ্যাপক ড কাজী মোহাম্মদ বরকত আলী, রাজনীতি বিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ড এ কে এম মাহফুজুল হক, বাংলাদেশ স্টাডিজ বিভাগের মুহাম্মদ তানবীরুল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক আমার দেশ-এর চট্টগ্রাম আবাসিক সম্পাদক জাহিদুল করিম কচি, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের (সিএমইউজে) সাধারণ সম্পাদক ও টাইমস অব বাংলাদেশ- এর চট্টগ্রাম ব্যুরোপ্রধান সালেহ নোমান এবং বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার চট্টগ্রাম ব্যুরো প্রধান শামসুদ্দিন ইলিয়াস

সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন চবির বাংলাদেশ অধ্যয়ন বিভাগের মুহাম্মাদ তানবীরুল ইসলাম।

লিখিত প্রবন্ধে তিনি বলেন, দক্ষিণ এশিয়া পৃথিবীর অন্যতম নদীবহুল অঞ্চল। এই অঞ্চলের নদীগুলো শুধু প্রাকৃতিক সম্পদ নয়; বরং অর্থনীতি, কৃষি, খাদ্য নিরাপত্তা, জ্বালানি পরিকল্পনা এবং আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কের গুরুত্বপূর্ণ ভিত্তি। হিমালয়ের তুষারাচ্ছাদিত পর্বতমালা থেকে উৎপন্ন হয়ে অসংখ্য নদী ভারত, নেপাল, ভুটান, পাকিস্তান, বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। গঙ্গা, ব্রহ্মপুত্র, সিন্ধু কিংবা তিস্তার মতো নদীগুলো শুধু পানির উৎস নয়; এগুলো এই অঞ্চলের কৃষি, জীবিকা, সংস্কৃতি এবং মানুষের অস্তিত্বের সঙ্গে গভীরভাবে যুক্ত। কিন্তু নদীর স্বাভাবিক প্রবাহ কোনো রাষ্ট্রীয় সীমানা অনুসরণ করে না। ফলে একই নদী যখন একাধিক রাষ্ট্রের মধ্য দিয়ে প্রবাহিত হয়, তখন পানি আর শুধুমাত্র একটি প্রাকৃতিক সম্পদ থাকে না; এটি পরিণত হয় কূটনীতি, অর্থনীতি এবং আঞ্চলিক রাজনীতির একটি গুরুত্বপূর্ণ উপাদানে।

তিনি আরও বলেন, দক্ষিণ এশিয়ার পানির রাজনীতি বা হাইড্রোপলিটিক্স বুঝতে হলে তাই শুধু এই প্রশ্ন করা যথেষ্ট নয় যে, কোন দেশ কতটুকু পানি পাবে বা নিয়ন্ত্রণ করবে। বরং এর সঙ্গে যুক্ত রয়েছে আরও গভীর কিছু বিষয়। নদীর উজান ও ভাটির ভৌগোলিক অবস্থান, পানির প্রবাহ নিয়ন্ত্রণের সক্ষমতা, প্রযুক্তিগত সুবিধা, তথ্যের প্রাপ্যতা এবং রাজনৈতিক ও অর্থনৈতিক সমীকরণ, সবকিছু মিলেই নির্ধারণ করে একটি রাষ্ট্রের দর-কষাকষির সক্ষমতা। একই সঙ্গে এই প্রবন্ধের গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা হলো, পানি সম্পর্কিত সিদ্ধান্তগুলো কীভাবে গ্রহণ করা হয় এবং ভবিষ্যতের ভূরাজনৈতিক বাস্তবতায় এর প্রভাব কী হতে পারে। অর্থাৎ প্রশ্ন হলো, পানি কি শুধুই একটি প্রাকৃতিক সম্পদ, নাকি এর সঙ্গে মিশে আছে রাজনীতি, অর্থনীতি এবং কৌশলগত স্বার্থ? এই কারণেই আধুনিক আন্তর্জাতিক সম্পর্ক ও ভূরাজনৈতিক আলোচনায় হাইড্রোপলিটিক্স দিন দিন গুরুত্বপূর্ণ একটি গবেষণার ক্ষেত্র হয়ে উঠছে।

রাজনীতি বিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ড এ কে এম মাহফুজুল হক বলেন, ভারত রবীন্দ্রনাথ বা অন্যান্য লেখক যারা অসাম্প্রদায়িকতার গুণগান গাইতেন তাদের পরিবর্তে একটি উগ্রবাদী, বর্ণবাদি দেশে পরিণত হচ্ছে। তারা পানির মত একটি প্রাকৃতিক সম্পদকে হাইড্রোপলিটিক্স এর অংশ করতে চাচ্ছে।

বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার চট্টগ্রাম ব্যুরো প্রধান শামসুদ্দিন ইলিয়াস নদীর পানি বন্টন ও ব্যবস্থাপনা নিয়ে চিরাচরিত ধারণা পরিবর্তনের গুরুত্ব তুলে ধরেন। তিনি নদীকে কেবল একটি “সম্পদ” বা ভাগাভাগির বস্তু হিসেবে না দেখে, একে একটি “জীবন্ত সত্তা” হিসেবে বিবেচনা করার আহ্বান জানান।

তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে নদীর পানি প্রবাহ এবং আবহাওয়া পূর্বাভাসের অনিশ্চয়তা বাড়ছে। তাই কেবল কিউসেক মেপে বা চুক্তি করে পানি ভাগাভাগির দিন শেষ হয়ে এসেছে। এর পরিবর্তে অববাহিকাভিত্তিক সঠিক ব্যবস্থাপনা এবং প্রকৃতিবান্ধব শাসনের দিকে নজর দেওয়া উচিত। পাশাপাশি, তিনি তরুণদের বস্তুনিষ্ঠ ও পরিবর্তনের পক্ষে গবেষণামূলক কাজের দিকে মনোযোগ দিতে উৎসাহ দেন।

চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি বলেন, সেমিনারে শিক্ষার্থীদের অংশগ্রহণ ও বক্তাদের আলোচনা সত্যি চমৎকার। রাজনীতি, পানি ও সমাজ নিয়ে আমার সহযোদ্ধারা যা বলেছেন, তাতে আমাদের মনের কথাই উঠে এসেছে। ফারাক্কা বাঁধ, গঙ্গা ও তিস্তা নদীর পানি সমস্যা নিয়ে আমাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে। মাওলানা ভাসানীর আন্দোলনের সময় থেকেই এটি আমাদের নাড়া দেয়। অথচ আমাদের দেশের আমলারা ক্ষমতার রাজনীতির বাইরে গিয়ে পানি সম্পদ নিয়ে সেভাবে ভাবেন না। প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক রেখেও নিজেদের অধিকার ও স্বাধিকার রক্ষা করে সিদ্ধান্ত নেওয়া জরুরি। গঙ্গা-তিস্তার কারণে হওয়া ক্ষতি মোকাবিলায় বিশেষ করে ছাত্র-ছাত্রী ও তরুণ প্রজন্মকে সর্বদা সচেতন থাকার আহ্বান জানাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
Developed By AZAD WEB IT