বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
টেকনাফে পাহাড়ি সন্ত্রাসী রিদুয়ান বাহিনীর অন্যতম সদস্য আব্দুর রহিম আটক উখিয়ায় মাটি খুঁড়তেই আগুন, এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন নৌপথ, দৈনিক সাড়ে ৩ হাজার পর্যটকের সবুজ সংকেত ফিফা বিশ্বকাপে প্রথম ম্যাচেই ওয়েলসকে রুখে দিল বাংলাদেশ মাদক মিয়ানমার থেকে কোনো না কোনোভাবে প্রবেশ করে: অর্থের অভাবে কারও পড়াশোনা বন্ধ হবে না, চিকিৎসাসেবাও সবার জন্য নিশ্চিত করা হবে সমাজকল্যাণ মন্ত্রীর টেকনাফে ৪ লাখ টাকা মুক্তিপণে অপহৃত ছাত্রদল সভাপতির ভাই উদ্ধার টেকনাফে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব ৮-১০টি পরিবার টেকনাফে কুরআনের মহা মিলনমেলা: প্রায় ৩ শতাধিক হাফেজের অংশগ্রহণে ইত্তেফাকুল হুফফাজের প্রতিযোগিতা সম্পন্ন টেকনাফে শাহপরীর দ্বীপে স্ত্রীকে অমানুষিক নির্যাতন, থানায় লিখিত অভিযোগ টেকনাফ নাফনদীতে ৫০ হাজার পিস মালিকবিহীন ইয়াবা উদ্ধার

টেকনাফে ১ লাখ ইয়াবাসহ দুই কারবারী আটক

আমাদের টেকনাফ ডেস্ক: / ৫৫ বার পড়া হয়েছে
আপডেট সময় : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬, ৪:৩৮ পূর্বাহ্ন

কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ঝিমংখালী সীমান্ত পয়েন্টে ৬৪বিজিবি জওয়ানেরা অভিযান চালিয়ে ১ লক্ষ ইয়াবাসহ দুই কারবারীকে আটক করেছেন।

বিজিবি সুত্রে জানা যায়, ৩ অক্টোবর (শনিবার) রাত ৯টা ১০মিনিটের দিকে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ঝিমংখালী বিওপির বিশেষ টহল দল ঝিমংখালী সীমান্তের জিয়া খাল নামক স্থান দিয়ে ২টি পিটলা নিয়ে সন্দেহজনক ২জন ব্যক্তি দেশের অভ্যন্তরে প্রবেশকালে তাদের তল্লাশী চালিয়ে ১ লাখ ইয়াবা উদ্ধার করেন।

আটককৃতরা হলেন- টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ঝিমংখালী গ্রামের নূর মোহাম্মদের ছেলে মো. সোহেল রানা (২১) ও মো. আব্দু রহিমের ছেলে মো. মামুন (২১)।

৬৪ বিজিবি’র অধিনায়ক লে: কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, মাদক সরবরাহকারী এবং জড়িত চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, চোরাচালান ও মাদক প্রতিরোধেও দৃঢ় অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে। তিনি আরও বলেন- আটককৃত কারবারীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
Developed By AZAD WEB IT