বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
টেকনাফে পাহাড়ি সন্ত্রাসী রিদুয়ান বাহিনীর অন্যতম সদস্য আব্দুর রহিম আটক উখিয়ায় মাটি খুঁড়তেই আগুন, এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন নৌপথ, দৈনিক সাড়ে ৩ হাজার পর্যটকের সবুজ সংকেত ফিফা বিশ্বকাপে প্রথম ম্যাচেই ওয়েলসকে রুখে দিল বাংলাদেশ মাদক মিয়ানমার থেকে কোনো না কোনোভাবে প্রবেশ করে: অর্থের অভাবে কারও পড়াশোনা বন্ধ হবে না, চিকিৎসাসেবাও সবার জন্য নিশ্চিত করা হবে সমাজকল্যাণ মন্ত্রীর টেকনাফে ৪ লাখ টাকা মুক্তিপণে অপহৃত ছাত্রদল সভাপতির ভাই উদ্ধার টেকনাফে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব ৮-১০টি পরিবার টেকনাফে কুরআনের মহা মিলনমেলা: প্রায় ৩ শতাধিক হাফেজের অংশগ্রহণে ইত্তেফাকুল হুফফাজের প্রতিযোগিতা সম্পন্ন টেকনাফে শাহপরীর দ্বীপে স্ত্রীকে অমানুষিক নির্যাতন, থানায় লিখিত অভিযোগ টেকনাফ নাফনদীতে ৫০ হাজার পিস মালিকবিহীন ইয়াবা উদ্ধার

কুড়িয়ে পাওয়া ২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার পুরস্কার পেলেন ফটিকছড়ির নৈশপ্রহরী নুরুল আলম

ওবাইদুল আকবর রুবেল ফটিকছড়ি / ৩১ বার পড়া হয়েছে
আপডেট সময় : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ২:০৩ অপরাহ্ন

 

চট্টগ্রামের ফটিকছড়ির নাজিরহাট বাজারে কুড়িয়ে পাওয়া ২০ লাখ টাকা প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিয়ে সততার দৃষ্টান্ত স্থাপন করেছেন নৈশপ্রহরী মো. নুরুল আলম বাচা। তাঁর এই সততার স্বীকৃতিস্বরূপ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁকে সম্মাননা দেওয়া হয়েছে।

১২ অক্টোবর (সোমবার) উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর নুরুল আলমের হাতে নগদ অর্থ ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহিমসহ প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় ব্যক্তিরা।

নুরুল আলম উপজেলার নাজিরহাট পৌরসভার বাবুনগর গ্রামের বাসিন্দা। ৪৪ বছর বয়সী এই ব্যক্তি নাজিরহাট পৌরসভার নৈশপ্রহরী হিসেবে কর্মরত।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১০ জুন দিবাগত রাত ১২টার দিকে দায়িত্ব পালনকালে নাজিরহাট বাজারের সোসাইটি মাঠসংলগ্ন সড়কে একটি পরিত্যক্ত ব্যাগ দেখতে পান নুরুল আলম। ব্যাগটি খুলে ভেতরে বিপুল পরিমাণ টাকা দেখতে পান তিনি। পরে টাকাভর্তি ব্যাগটি নিরাপদে নাজিরহাট পৌরসভার কার্যালয়ের একটি কক্ষে সংরক্ষণ করেন। একই সঙ্গে টাকার প্রকৃত মালিককে খুঁজে বের করার উদ্যোগ নেন।

খোঁজখবর নিয়ে তিনি জানতে পারেন, টাকাগুলো নাজিরহাট বাজারের ব্যবসায়ী ও এম আর জুয়েলার্সের মালিক দুর্লভ ধরের। বিভিন্ন সূত্রে মালিকানা নিশ্চিত হওয়ার পর নাজিরহাট পৌরসভার কর্মচারী মো. ওমর ফারুক এবং ব্যবসায়ী মামুন, জিকু, নির্জন, রিপন ও রাজেশের উপস্থিতিতে টাকাভর্তি ব্যাগটি দুর্লভ ধরের হাতে তুলে দেন তিনি।

কুড়িয়ে পাওয়া বিপুল পরিমাণ অর্থ নিজের কাছে না রেখে প্রকৃত মালিককে ফিরিয়ে দেওয়ার ঘটনায় স্থানীয়দের প্রশংসা পান নুরুল আলম। এবার তাঁর সেই সততার স্বীকৃতি দিয়েছে উপজেলা প্রশাসন। এই সম্মাননা তাঁর সততা ও দায়িত্ববোধের স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।

ক্যাপশন: সততার স্বীকৃতিস্বরূপ নৈশপ্রহরী মো. নুরুল আলমের হাতে নগদ অর্থ ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন সংসদ সদস্য সরোয়ার আলমগীর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
Developed By AZAD WEB IT