সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
উখিয়ায় ৪ একর বনভূমি জবরদখলমুক্ত, উচ্ছেদ ৭ স্থাপনা সাবরাং ইউপি নির্বাচন: চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে নুরুল আলম টেকনাফকে বাল্যবিয়ে ও শিশুশ্রম মুক্ত ঘোষণা টেকনাফে ডাকাতির প্রস্তুতি, অস্ত্র-গুলিসহ ৩ জন আটক টেকনাফে বিজিবির অভিযানে ১৪ লাখ ইয়াবাসহ দুই পাচারকারী আটক উখিয়া-টেকনাফে জেলা পুলিশের বড় সাফল্য: আত্মসমর্পণের ডাকে সাড়া দিয়ে ফিরছেন শীর্ষ ডাকাত ও মানব পাচারকারীরা দুর্নীতি মামলায় সাময়িক বরখাস্ত বান্দরবান সদর উপজেলার পিআইও টেকনাফে হ্নীলায় জামাল মার্কেটে ভয়াবহ আগুন: ৪ কোটি টাকার ক্ষয়ক্ষতি মাদক কারবারিদের নতুন তালিকায় বাদ পড়তে দৌড়ঝাঁপ জেলার শীর্ষ মাদক কারবারীদের টেকনাফে শিশু সুরক্ষা নিয়ে সংলাপ অনুষ্ঠিত: প্রশাসনের জোরালো পদক্ষেপের আশ্বাস

টেকনাফে বজ্রপাতের বিকট শব্দে কৃষকের মৃত্যু

শামসু উদ্দিন, টেকনাফ: / ১৩৭ বার পড়া হয়েছে
আপডেট সময় : শনিবার, ২ মে, ২০২৬, ১:০১ অপরাহ্ন

কক্সবাজারের টেকনাফে বজ্রপাতের বিকট শব্দে মো. সরওয়ার আলম নামে এক কৃষক মারা গেছেন। শনিবার (২ মে) দুপুরের দিকে টেকনাফের নাফনদী থেকে মাছ ধরে বাড়ি ফেরার পথে খারাংখালির লবণ মাঠে এ ঘটনা ঘটে।

মো. সরওয়ার আলম টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালি নতুন পাড়ার নুরুল আলমের ছেলে। পেশায় তিনি লবণ চাষ করতেন।

স্থানীয় হুমায়ুন আহমেদ জানান, শনিবার টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালির বাসিন্দা সরওয়ার নাফ নদীতে জাল নিয়ে মাছ ধরতে যান। দুপুরে মাছ ধরে বাড়ি ফেরার পথে বজ্রপাতের বিকট শব্দে তিনি স্ট্রোক করে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় হ্নীলা হেলথ কেয়ার ডায়াগনস্টিক অ্যান্ড ডক্টরস চেম্বারের মেডিকেল অফিসার ডা. হাসান মিয়া বলেন, সরওয়ার নামে এক ব্যক্তিকে হেলথ কেয়ারে আনা হলে আমরা পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত অবস্থায় পাই। পরে তার স্বজনরা মরদেহ নিয়ে যান।
এব্যাপারে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক হাফিজুর রহমান জানান, প্রাথমিকভাবে জানা গেছে সরওয়ার আলম নামে এক ব্যক্তি বজ্রপাতের বিকট শব্দে মারা গেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
Developed By AZAD WEB IT