শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
চকরিয়া ও মাতামুহুরীর ৮০ হতদরিদ্র পরিবারের নারী-পুরুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের চেক বিতরণ টেকনাফে ১৩০ দুস্থ জেলে ও অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ: বিএনপি নেতার আবেদনে মাতামুহুরী নদীর ভাঙ্গন ঠেকাতে ২৪ শত মিটার টেকসই সিসিব্লক বসাতে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ উখিয়ায় সরকারি বরাদ্দের ৮২ বস্তা চাল জব্দ, গুদাম সিলগালা উখিয়ায় ২০ হাজার ইয়াবা গায়েব করে দুই রোহিঙ্গাকে ছেড়ে দিল পুলিশ ৯ বছরেও বদলায়নি” এবারের ঈদেও নিজভূমিতে ফেরা হলো না রোহিঙ্গাদের প্যারিস গেলেন ড. ইউনূস, বিমানবন্দরে ভিভিআইপি প্রটোকল টেকনাফে টেলিভিশন জার্নালিস্ট সোসাইটির জরুরি সভা অনুষ্ঠিত: ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হা’ম’লা: কোরবানির ঈদে দেশীয় গরুর চাহিদা বেশি, চকরিয়ায় হাটে তোলা হচ্ছে ৪৪ হাজার পশু

টেকনাফ পৌরসভায় জামায়াত প্রার্থীর পক্ষে দাঁড়িপাল্লা মার্কার গণসংযোগ অনুষ্ঠিত:

প্রতিবেদকের নাম : / ২১৩ বার পড়া হয়েছে
আপডেট সময় : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬, ৪:০৭ অপরাহ্ন

তৌহিদ উদ্দিন, টেকনাফ:
টেকনাফ পৌরসভার স্টেশন এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত উখিয়া-টেকনাফ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী’র দাঁড়িপাল্লা মার্কার সমর্থনে গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।

২২ জানুয়ারি বৃহস্পতিবার টেকনাফ পৌর শহরের অলিগলিতে মাওলানা নুর আহমদ আনোয়ারী এর দাঁড়িপাল্লা মার্কা সমর্থনে গণসংযোগ অনুষ্ঠিত হয়।
গণসংযোগে উপস্থিত ছিলেন-টেকনাফ উপজেলা জামায়াতের আমীর মাওলানা রফিকউল্লাহ, টেকনাফ পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র মোহাম্মদ ইসমাইল, টেকনাফ পৌরসভার সভাপতি ও সাবেক জেলা শিবিরের সভাপতি রবিউল আলম, এনসিপি নেতা রফিকুল ইসলাম, সাবেক কাউন্সিলর মনিরুজ্জামান, মুহাম্মদ ইউনুসসহ পৌরসভার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
গণসংযোগটি টেকনাফ উপজেলা শহীদ মিনার থেকে শুরু হয়ে টেকনাফ বাসস্টেশন, ঝর্ণা চত্বর, শাপলা চত্বর এবং উপর বাজার এলাকা প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং দাঁড়িপাল্লা মার্কায় ভোট প্রদানের আহ্বান জানান।
গণসংযোগে সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। উপস্থিত জনসাধারণ আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কার প্রতি ব্যাপক সমর্থন ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
Developed By AZAD WEB IT