কক্সবাজারের টেকনাফের বাহারছড়ায় দেশীয় মদসহ একজন মাদক কারবারীকে আটক করেছে কোস্ট গার্ড।
কোস্ট গার্ড সুত্রে জানা যায়, কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শ্যামলাপুর এলাকায় ২৩ সেপ্টেম্বর বুধবার সকাল ১১ টায় কোস্ট গার্ড আউটপোস্ট বাহারছড়া কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ১ টি ইজিবাইক তল্লাশি করে প্রায় ৩৬ হাজার টাকা মূল্যের ৪০ লিটার দেশীয় মদ ও মাদক পরিবহনে ব্যবহৃত ১ টি ইজিবাইকসহ একজন মাদক কারবারিকে আটক করা হয়।
জব্দকৃত আলামত ও আটককৃত মাদক কারবারির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
ভয়াবহ মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।