বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
টেকনাফে পাহাড়ি সন্ত্রাসী রিদুয়ান বাহিনীর অন্যতম সদস্য আব্দুর রহিম আটক উখিয়ায় মাটি খুঁড়তেই আগুন, এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন নৌপথ, দৈনিক সাড়ে ৩ হাজার পর্যটকের সবুজ সংকেত ফিফা বিশ্বকাপে প্রথম ম্যাচেই ওয়েলসকে রুখে দিল বাংলাদেশ মাদক মিয়ানমার থেকে কোনো না কোনোভাবে প্রবেশ করে: অর্থের অভাবে কারও পড়াশোনা বন্ধ হবে না, চিকিৎসাসেবাও সবার জন্য নিশ্চিত করা হবে সমাজকল্যাণ মন্ত্রীর টেকনাফে ৪ লাখ টাকা মুক্তিপণে অপহৃত ছাত্রদল সভাপতির ভাই উদ্ধার টেকনাফে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব ৮-১০টি পরিবার টেকনাফে কুরআনের মহা মিলনমেলা: প্রায় ৩ শতাধিক হাফেজের অংশগ্রহণে ইত্তেফাকুল হুফফাজের প্রতিযোগিতা সম্পন্ন টেকনাফে শাহপরীর দ্বীপে স্ত্রীকে অমানুষিক নির্যাতন, থানায় লিখিত অভিযোগ টেকনাফ নাফনদীতে ৫০ হাজার পিস মালিকবিহীন ইয়াবা উদ্ধার

গুইমারায় সহিংসতায় ক্ষতিগ্রস্তদের সহায়তা

শ্যামল রুদ্র, রামগড়: / ৩৫ বার পড়া হয়েছে
আপডেট সময় : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৪৪ পূর্বাহ্ন

খাগড়াছড়ির গুইমারায় গত বছর সংঘটিত সহিংসতায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মধ্যে সহায়তা সামগ্রী বিতরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। একই সঙ্গে মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বিনা মূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দেওয়া হয়।

৩০ সেপ্টেম্বর বুধবার সকালে গুইমারা সরকারি মডেল উচ্চবিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এসব কার্যক্রমের উদ্বোধন করেন খাগড়াছড়ির সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া।

সিন্দুকছড়ি জোনের উদ্যোগে ক্ষতিগ্রস্তদের জন্য দোকানঘর নির্মাণ, হুইলচেয়ার ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এ ছাড়া সোলার ল্যাম্পপোস্ট স্থাপন, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা এবং কারিগরি প্রশিক্ষণ সম্পন্নকারীদের পুরস্কার দেওয়া হয়।

অনুষ্ঠানে ওয়াদুদ ভূঁইয়া বলেন, পাহাড়ের সব জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করা না গেলে এ অঞ্চলে স্থায়ী শান্তি ও উন্নয়ন সম্ভব নয়। পাহাড়ি-বাঙালি সম্প্রীতি বজায় রাখতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত, সিন্দুকছড়ি জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী নেহাত ফয়সল, লক্ষ্মীছড়ি জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খান সজিবুল ইসলাম, পুলিশ সুপার মোরতোজা আলী খানসহ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গত বছরের এ সময়ে গুইমারার রামসু বাজারে সংঘটিত সহিংসতায় তিনজন পাহাড়ি নিহত হন। এ ঘটনায় সেনাবাহিনী, পুলিশ ও সাংবাদিকসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। এ সময় কয়েকটি বসতবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
Developed By AZAD WEB IT