বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
টেকনাফে পাহাড়ি সন্ত্রাসী রিদুয়ান বাহিনীর অন্যতম সদস্য আব্দুর রহিম আটক উখিয়ায় মাটি খুঁড়তেই আগুন, এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন নৌপথ, দৈনিক সাড়ে ৩ হাজার পর্যটকের সবুজ সংকেত ফিফা বিশ্বকাপে প্রথম ম্যাচেই ওয়েলসকে রুখে দিল বাংলাদেশ মাদক মিয়ানমার থেকে কোনো না কোনোভাবে প্রবেশ করে: অর্থের অভাবে কারও পড়াশোনা বন্ধ হবে না, চিকিৎসাসেবাও সবার জন্য নিশ্চিত করা হবে সমাজকল্যাণ মন্ত্রীর টেকনাফে ৪ লাখ টাকা মুক্তিপণে অপহৃত ছাত্রদল সভাপতির ভাই উদ্ধার টেকনাফে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব ৮-১০টি পরিবার টেকনাফে কুরআনের মহা মিলনমেলা: প্রায় ৩ শতাধিক হাফেজের অংশগ্রহণে ইত্তেফাকুল হুফফাজের প্রতিযোগিতা সম্পন্ন টেকনাফে শাহপরীর দ্বীপে স্ত্রীকে অমানুষিক নির্যাতন, থানায় লিখিত অভিযোগ টেকনাফ নাফনদীতে ৫০ হাজার পিস মালিকবিহীন ইয়াবা উদ্ধার

টেকনাফে কেওড়া বাগান থেকে মালিকবিহীন ২ লাখ ইয়াবা উদ্ধার

আমাদের টেকনাফ ডেস্ক: / ৩১ বার পড়া হয়েছে
আপডেট সময় : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ৮:৪৬ পূর্বাহ্ন

 

কক্সবাজারের টেকনাফে বিজিবির সদস্যরা কেওড়া বাগানে অভিযান চালিয়ে ২ লাখ ইয়াবা উদ্ধার করেছেন। উদ্ধারকৃত ইয়াবা পরবর্তী আইনানুগ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।

বিজিবি সুত্র জানায়, ১০ অক্টোবর রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নাজিরপাড়া বিওপির জওয়ানেরা নাজিরপাড়া সীমান্তের কেওড়া বাগানে অভিযান চালিয়ে ২

লাখ ইয়াবা উদ্ধার করেছেন। পাচারকারীরা পালিয়ে যাওয়ার এঘটনায় বিজিবি কাউকে আটক করতে পারেনি।

২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হানিফুর রহমান ভূঁইয়া ইয়াবা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সীমান্ত দিয়ে মাদকের অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল ও বিশেষ অভিযান অব্যাহত রেখেছে।

দেশ ও যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় সীমান্ত এলাকায় বিজিবির মাদকবিরোধী কার্যক্রম চলমান থাকবে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
Developed By AZAD WEB IT