শনিবার, ০৬ জুন ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চকরিয়া ও মাতামুহুরীর ৮০ হতদরিদ্র পরিবারের নারী-পুরুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের চেক বিতরণ টেকনাফে ১৩০ দুস্থ জেলে ও অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ: বিএনপি নেতার আবেদনে মাতামুহুরী নদীর ভাঙ্গন ঠেকাতে ২৪ শত মিটার টেকসই সিসিব্লক বসাতে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ উখিয়ায় সরকারি বরাদ্দের ৮২ বস্তা চাল জব্দ, গুদাম সিলগালা উখিয়ায় ২০ হাজার ইয়াবা গায়েব করে দুই রোহিঙ্গাকে ছেড়ে দিল পুলিশ ৯ বছরেও বদলায়নি” এবারের ঈদেও নিজভূমিতে ফেরা হলো না রোহিঙ্গাদের প্যারিস গেলেন ড. ইউনূস, বিমানবন্দরে ভিভিআইপি প্রটোকল টেকনাফে টেলিভিশন জার্নালিস্ট সোসাইটির জরুরি সভা অনুষ্ঠিত: ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হা’ম’লা: কোরবানির ঈদে দেশীয় গরুর চাহিদা বেশি, চকরিয়ায় হাটে তোলা হচ্ছে ৪৪ হাজার পশু

চকরিয়ার দুর্গম ইউনিয়ন বমুবিলছড়িতে সালাহউদ্দিন আহমদ: আওয়ামী লীগ কখনোই বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করেনি, তারা ছিলেন ভারতের তাবেদার”

এম জিয়াবুল হক, চকরিয়া: / ৫৫ বার পড়া হয়েছে
আপডেট সময় : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬, ১:২৬ অপরাহ্ন

কক্সবাজার-০১ (চকরিয়া পেকুয়া) আসনের সংসদ সদস্য প্রার্থী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, বাংলাদেশ এবং দেশবাসীর ভাগ্যউন্নয়নে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পরিকল্পনা রয়েছে। তিনি ইতোমধ্যে দেশবাসীর উদ্দেশ্যে তা ঘোষণা দিয়েছেন। তাঁর মাধ্যমে প্রমাণিত বাংলাদেশের স্বাধীনতা, দেশপ্রেম ও জনগণের নিরাপত্তা তাঁর কাছেই নিরাপদ। সুতারং

বিএনপি বাংলাদেশের স্বাধীনতার পক্ষের শক্তি, জনগণ ও উন্নয়নের পক্ষের শক্তি। তাই বাংলাদেশের অগ্রগতি উন্নয়নে ়আগামী ১২ ফেব্রুয়ারী ধানের শীষ মার্কায় ভোট দিয়ে দেশগড়ার জন্য বিএনপিকে সহযোগিতা করতে হবে। আপনারা দেখবেন জনগণের সমর্থনে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ। তারেক রহমান হবে বাংলাদেশের প্রধানমন্ত্রী।

সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে চকরিয়া উপজেলার দুর্গম ইউনিয়ন বমুবিলছড়ি ইউনিয়ন বিএনপি আয়োজিত এক নির্বাচনী পথসভায় এসব কথা বলেন তিনি। বমুবিলছড়ি ইউনিয়নের শহীদ আবদুল হামিদ মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ পথসভা অনুষ্ঠিত হয়। সভাকে ঘিরে বিদ্যালয় মাঠে মানুষের ব্যাপক সমাগম ঘটে।

সালাহউদ্দিন আহমদ ধর্মকে ব্যবহার করে ভোটের রাজনীতির সমালোচনা করে বলেন, একটি দল ধর্মের উসিলায় ভোট চাইছে, কেউ কেউ ধর্মের বাহানা দিয়ে জান্নাতের টিকিট বিক্রি করছে। এতে যেন আমরা বিভ্রান্ত না হই। বাংলাদেশে সকর ধর্মের মানুষের বসবাস। সবার সাংবিধানিক অধিকার সমান।

তিনি আওয়ামী লীগের সমালোচনা করে বলেন,
আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি গণহত্যাকারী, ফ্যাসিবাদী শক্তি। আওয়ামী লীগ কখনোই বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করেনি। তারা মূলত ভারতের তাবেদার ছিল।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, গণ-অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ পালাতে বাধ্য হয়েছে। তাদের শীর্ষ নেতারা ভারতে আশ্রয় নিয়েছে। শেখ হাসিনা পালিয়ে গেলেও তাঁর কর্মীরা দেশ ছেড়ে যেতে পারেনি। সবার তো আর দিল্লি যেতে পারেনি।

আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রসঙ্গে তিনি বলেন, যাঁরা আগে আওয়ামী লীগের রাজনীতি করেছে, এখন নিশ্চয় তাঁদের ভুল ভেঙেছে। এখন হলেও তাঁরা বাংলাদেশ, গণতন্ত্র ও স্বাধীনতার পক্ষে অবস্থান নেবেন, এটাই বাংলাদেশের মানুষ আশা করে।

অনুষ্ঠিত পথসভায় উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক এম. মোবারক আলী, লামা পৌরসভার সাবেক মেয়র আমির হোসেন আমু, বমুবিলছড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মোতালেবসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। ##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
Developed By AZAD WEB IT