শনিবার, ০৬ জুন ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
চকরিয়া ও মাতামুহুরীর ৮০ হতদরিদ্র পরিবারের নারী-পুরুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের চেক বিতরণ টেকনাফে ১৩০ দুস্থ জেলে ও অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ: বিএনপি নেতার আবেদনে মাতামুহুরী নদীর ভাঙ্গন ঠেকাতে ২৪ শত মিটার টেকসই সিসিব্লক বসাতে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ উখিয়ায় সরকারি বরাদ্দের ৮২ বস্তা চাল জব্দ, গুদাম সিলগালা উখিয়ায় ২০ হাজার ইয়াবা গায়েব করে দুই রোহিঙ্গাকে ছেড়ে দিল পুলিশ ৯ বছরেও বদলায়নি” এবারের ঈদেও নিজভূমিতে ফেরা হলো না রোহিঙ্গাদের প্যারিস গেলেন ড. ইউনূস, বিমানবন্দরে ভিভিআইপি প্রটোকল টেকনাফে টেলিভিশন জার্নালিস্ট সোসাইটির জরুরি সভা অনুষ্ঠিত: ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হা’ম’লা: কোরবানির ঈদে দেশীয় গরুর চাহিদা বেশি, চকরিয়ায় হাটে তোলা হচ্ছে ৪৪ হাজার পশু

সাঘাটায় জাপা নেতাদের বিএনপিতে যোগদান নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য

আমাদের টেকনাফ ডেস্ক: / ৫৩ বার পড়া হয়েছে
আপডেট সময় : বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬, ৪:৪২ অপরাহ্ন

গাইবান্ধার সাঘাটা উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক আতাউর রহমান আতা ও সদস্য সচিব মোফিজুল হক নয়নের বিএনপিতে যোগদানের ঘটনায় নতুন করে পাল্টাপাল্টি বক্তব্য সামনে এসেছে। পাঁচ শতাধিক নেতাকর্মী যোগদানের দাবিকে ‘ভিত্তিহীন’ উল্লেখ করে গাইবান্ধা জেলা জাতীয় পার্টির সভাপতি সরওয়ার মোহাম্মদ শাহিন বলেছেন, বাস্তবে ১০ থেকে ১৫ জনের বেশি কেউ বিএনপিতে যায়নি।
বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কালিরবাজার এলাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।
সংবাদ সম্মেলনে সরওয়ার মোহাম্মদ শাহিন বলেন, “সাঘাটা জাতীয় পার্টির আহ্বায়ক আতাউর রহমান আতা যে পাঁচ শতাধিক নেতাকর্মী নিয়ে বিএনপিতে যোগদানের কথা বলেছেন, তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। বাস্তবে ১০ থেকে ১৫ জনের বেশি কেউ যায়নি।”
তিনি আরও বলেন, “আতার নিজ ইউনিয়ন ঘুরিদহের সভাপতি-সম্পাদককেও তিনি সঙ্গে নিতে পারেননি। তার সঙ্গে কিছু আত্মীয়-স্বজন ও অঙ্গসংগঠনের দু-একজন নেতা থাকলেও উপজেলা যুব সংহতির উল্লেখযোগ্য কেউ যোগদান করেনি।”
এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। সংশ্লিষ্টদের মতে, সামনে জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে এলাকায় রাজনৈতিক মেরুকরণ আরও তীব্র হতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
Developed By AZAD WEB IT