বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
শিরোনাম :
মানব পাচার প্রতিরোধে অঙ্গীকার টেকনাফে সাংবাদিকদের মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ রচনা লিখে পুরস্কার পেলেন কক্সবাজারের ৬ শিক্ষার্থী চকরিয়ায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের উদ্যোগে বন্যার্ত ৮০০ নারী-পুরুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ: টেকনাফে ৮০ হাজার ইয়াবা সহ ছদ্মবেশী মাদক কারবারী ইমন আটক তিন প্রতিষ্ঠানের ‘জ্যাম’ ও ‘কেক’ বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ ফটিকছড়িতে হরতাল পালিত হয়েছে, অতিরিক্ত পুলিশ মোতায়েন প্রয়াত বিএনপি নেতার ছেলেকে সরানোর সুপারিশ; আওয়ামী লীগ নেতা হেলালকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করতে এমপি শাহজাহান চৌধুরীর ডিও লেটার ভাইরাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো প্রাইভেটকারে ৬ হাজার ইয়াবা, আটক-৩ কুতুবদিয়ায় ট্রলারডুবিতে ৪ জেলের মৃত্যু, নিখোঁজ এক জেলে ট্রলারসহ ৫ রোহিঙ্গাকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

টেকনাফ থেকে ইয়াবা এনে পেকুয়ায় ধরা, আটক-৩

আমাদের টেকনাফ ডেস্ক: / ৮৮ বার পড়া হয়েছে
আপডেট সময় : সোমবার, ২ মার্চ, ২০২৬, ৪:২২ অপরাহ্ন

কক্সবাজারের টেকনাফ উপজেলা থেকে ইয়াবা এনে পেকুয়ায় বিক্রির সময় যৌথ বাহিনীর অভিযানে এক নারীসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ২৯৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

১ মার্চ রবিবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার শিলখালী ইউনিয়নের কাছারিমুড়া এলাকায় রেজাউল করিমের বাড়িতে অভিযান চালানো হয়।

আটককৃতরা হলেন, টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নর নুর আহমদের স্ত্রী মোস্তফা বেগম (৪১), বাড়ির মালিক রেজাউল করিম (৫৮) এবং তার ছেলে আব্দুর রহিম (২৮)।

যৌথ বাহিনী সূত্রে জানা যায়, শিলখালী কাছারিমুড়া এলাকায় দীর্ঘদিন ধরে একটি চক্র টেকনাফ থেকে ইয়াবা সংগ্রহ করে অবৈধ মাদক ব্যবসা চালিয়ে আসছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পেকুয়া আর্মি ক্যাম্প (১৬ ক্যাভ্যালরি)। অভিযানে নেতৃত্ব দেন ক্যাপ্টেন রাইয়ান ইসলাম। এসময় তিনজনকে ইয়াবাসহ আটক করা হয়।

পরবর্তীতে আইনি প্রক্রিয়ার জন্য আটক ব্যক্তিদের পেকুয়া থানায় সোপর্দ করা হয়।

এবিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খাইরুল আলম জানান, অভিযানে আটক ব্যক্তিদের দেহ তল্লাশি করে ২৯৭ পিচ ইয়াবা জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
Developed By AZAD WEB IT