মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
উখিয়ায় ৪ একর বনভূমি জবরদখলমুক্ত, উচ্ছেদ ৭ স্থাপনা সাবরাং ইউপি নির্বাচন: চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে নুরুল আলম টেকনাফকে বাল্যবিয়ে ও শিশুশ্রম মুক্ত ঘোষণা টেকনাফে ডাকাতির প্রস্তুতি, অস্ত্র-গুলিসহ ৩ জন আটক টেকনাফে বিজিবির অভিযানে ১৪ লাখ ইয়াবাসহ দুই পাচারকারী আটক উখিয়া-টেকনাফে জেলা পুলিশের বড় সাফল্য: আত্মসমর্পণের ডাকে সাড়া দিয়ে ফিরছেন শীর্ষ ডাকাত ও মানব পাচারকারীরা দুর্নীতি মামলায় সাময়িক বরখাস্ত বান্দরবান সদর উপজেলার পিআইও টেকনাফে হ্নীলায় জামাল মার্কেটে ভয়াবহ আগুন: ৪ কোটি টাকার ক্ষয়ক্ষতি মাদক কারবারিদের নতুন তালিকায় বাদ পড়তে দৌড়ঝাঁপ জেলার শীর্ষ মাদক কারবারীদের টেকনাফে শিশু সুরক্ষা নিয়ে সংলাপ অনুষ্ঠিত: প্রশাসনের জোরালো পদক্ষেপের আশ্বাস

টেকনাফ সমুদ্র সৈকত থেকে অজ্ঞাত শিশুর মরদেহ উদ্ধার:

প্রতিবেদকের নাম : / ৫৯ বার পড়া হয়েছে
আপডেট সময় : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬, ২:৫২ অপরাহ্ন

আমাদের টেকনাফ ডেস্ক:
কক্সবাজারের টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালীয়া পাড়া সংলগ্ন সমুদ্র সৈকত থেকে অজ্ঞাত এক মেয়ে শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শিশুটির বয়স আনুমানিক ৮ বছর।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর ১টার দিকে স্থানীয়রা সমুদ্র সৈকতে মরদেহটি দেখতে পান।
এব্যাপারে টেকনাফে মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, দুপুর ১টার দিকে টেকনাফ সদর মহেশখালীয়া পাড়া সংলগ্ন সমুদ্র সৈকতে একটি অজ্ঞাত শিশুর মরদেহ দেখে থানা পুলিশকে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে থানা পুলিশের একটি টিম মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে। রিপোর্টে শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, শিশুটির গায়ে নীল রঙের ফুলহাতা শার্ট ও প্লাজো ছিল। মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
Developed By AZAD WEB IT