বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
শিরোনাম :
১ নভেম্বর থেকে সেন্টমার্টিন খুললেও চূড়ান্ত অনুমতি পায়নি কোনো জাহাজ: লোকসানের শঙ্কা ও প্রস্তুতিতে ধোঁয়াশা উখিয়া-টেকনাফ সীমান্তে ১ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ১ টেকনাফে বিদেশি পিস্তল-গুলিসহ ৪ অস্ত্রধারী গ্রেপ্তার টেকনাফে পাহাড়ি সন্ত্রাসী রিদুয়ান বাহিনীর অন্যতম সদস্য আব্দুর রহিম আটক উখিয়ায় মাটি খুঁড়তেই আগুন, এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন নৌপথ, দৈনিক সাড়ে ৩ হাজার পর্যটকের সবুজ সংকেত ফিফা বিশ্বকাপে প্রথম ম্যাচেই ওয়েলসকে রুখে দিল বাংলাদেশ মাদক মিয়ানমার থেকে কোনো না কোনোভাবে প্রবেশ করে: অর্থের অভাবে কারও পড়াশোনা বন্ধ হবে না, চিকিৎসাসেবাও সবার জন্য নিশ্চিত করা হবে সমাজকল্যাণ মন্ত্রীর টেকনাফে ৪ লাখ টাকা মুক্তিপণে অপহৃত ছাত্রদল সভাপতির ভাই উদ্ধার টেকনাফে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব ৮-১০টি পরিবার

জেলা জামায়াত আমিরের গাড়ি থেকে দেশীয় অস্ত্রসহ আটক-৩

আমাদের টেকনাফ ডেস্ক: / ১৮৪ বার পড়া হয়েছে
আপডেট সময় : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬, ৪:১৪ অপরাহ্ন

মেহেরপুর জেলা জামায়াতের ইসলামীর আমির মাও. তাজ উদ্দিন খান মাইক্রোবাস থেকে বিদেশি কুড়াল ও দেশীয় অস্ত্রসহ তিন জনকে আটক করেছে যৌথ বাহিনী। সোমবার ( ২৬ জানুয়ারি) সকালে শহরের হোটেল বাজার মোড় যৌথ বাহিনীর চেকপোস্ট চেক করার সময় তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, বাংলা এডিশনের জেলা প্রতিনিধি ও জামায়াত কর্মী সেলিম রেজা (২৭), জেলা জামায়াতের ইসলামের আমির মাও. তাজ উদ্দিন খানের ফেসবুক পেইজের এডমিন শাহারুল ইসলাম ও মাইক্রোবাসের ড্রাইভার ইজারুল হক।

মেহেরপুর সদর থানার উপ-পরিদর্শক বিএম রানা জানান, যৌথ বাহিনীর নিয়মিত চেকপোস্টের অংশ হিসেবে সব গাড়ি চেক করা হচ্ছিল। এসময় সাদা রং এর নোয়া চেক করা হলে ৩টা ফোল ডেবল স্টিক, ১টা বিদেশি কুড়াল, ১টি ইলেটিক শকার, ১টা প্লাস, ৩টা ওয়াকিটকি, ৪টা চার্জার ও ১টা হ্যান্ড মাইক উদ্ধার করা হয়। এসময় ওই মাইক্রো বাস জব্দ করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে জেলা আমিরকে গণমাধ্যম থেকে ফোন দিয়েও পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
Developed By AZAD WEB IT