আটককৃতরা হলেন, বাংলা এডিশনের জেলা প্রতিনিধি ও জামায়াত কর্মী সেলিম রেজা (২৭), জেলা জামায়াতের ইসলামের আমির মাও. তাজ উদ্দিন খানের ফেসবুক পেইজের এডমিন শাহারুল ইসলাম ও মাইক্রোবাসের ড্রাইভার ইজারুল হক।
মেহেরপুর সদর থানার উপ-পরিদর্শক বিএম রানা জানান, যৌথ বাহিনীর নিয়মিত চেকপোস্টের অংশ হিসেবে সব গাড়ি চেক করা হচ্ছিল। এসময় সাদা রং এর নোয়া চেক করা হলে ৩টা ফোল ডেবল স্টিক, ১টা বিদেশি কুড়াল, ১টি ইলেটিক শকার, ১টা প্লাস, ৩টা ওয়াকিটকি, ৪টা চার্জার ও ১টা হ্যান্ড মাইক উদ্ধার করা হয়। এসময় ওই মাইক্রো বাস জব্দ করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে জেলা আমিরকে গণমাধ্যম থেকে ফোন দিয়েও পাওয়া যায়নি।