শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
টেকনাফে ডাকাতির প্রস্তুতি, অস্ত্র-গুলিসহ ৩ জন আটক টেকনাফে বিজিবির অভিযানে ১৪ লাখ ইয়াবাসহ দুই পাচারকারী আটক উখিয়া-টেকনাফে জেলা পুলিশের বড় সাফল্য: আত্মসমর্পণের ডাকে সাড়া দিয়ে ফিরছেন শীর্ষ ডাকাত ও মানব পাচারকারীরা দুর্নীতি মামলায় সাময়িক বরখাস্ত বান্দরবান সদর উপজেলার পিআইও টেকনাফে হ্নীলায় জামাল মার্কেটে ভয়াবহ আগুন: ৪ কোটি টাকার ক্ষয়ক্ষতি মাদক কারবারিদের নতুন তালিকায় বাদ পড়তে দৌড়ঝাঁপ জেলার শীর্ষ মাদক কারবারীদের টেকনাফে শিশু সুরক্ষা নিয়ে সংলাপ অনুষ্ঠিত: প্রশাসনের জোরালো পদক্ষেপের আশ্বাস কক্সবাজার জেলার শ্রেষ্ঠ ওসি টেকনাফ মডেল থানার সাইফুল ইসলাম সাতকানিয়ায় মদ্যপানের দায়ে ১ ব্যক্তিকে কারাদণ্ড ফটিকছড়িতে হেলিপ্যাড ও প্রস্তুতি পরিদর্শনে বিভাগীয় কমিশনার

তিন প্রতিষ্ঠানের ‘জ্যাম’ ও ‘কেক’ বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ

আমাদের টেকনাফ ডেস্ক: / ৩৬ বার পড়া হয়েছে
আপডেট সময় : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ৫:৫৬ অপরাহ্ন

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ (সংরক্ষণকারী রাসায়নিক) ব্যবহারের দায়ে তিনটি প্রতিষ্ঠানের কাস্টার্ড কেক ও ব্রেড (পাউরুটি) বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ)। একই সঙ্গে সর্বসাধারণকে এসব পণ্য কেনা ও খাওয়া থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে সংস্থাটি।

১৬ জুলাই বৃহস্পতিবার সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশের কথা জানায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। সংস্থাটি বলেছে, নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে ল্যাব পরীক্ষায় উল্লিখিত তিনটি পণ্যে ক্ষতিকর মাত্রায় অতিরিক্ত প্রিজারভেটিভের উপস্থিতি পাওয়া গেছে। এটি জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ হওয়ায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে দ্রুততম সময়ের মধ্যে এসব পণ্য বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

তিন কোম্পানির মধ্যে ইস্ট কেক ইন্টারন্যাশনাল ফুড লিমিটেডকে তাদের ‘ইষ্ট কেক পুর পিঠা জ্যাম ফিল্ড (ইনট্যাক্ট)’ প্রত্যাহার করে নিতে হবে। আর ইষ্ট জিবাই ইন্টারন্যাশনাল লিমিটেডকে ‘ইষ্ট বেকার স্লাইস ব্রেড মিল্ক জ্যাম ফিল্ড (ইনট্যাক্ট)’ তুলে নিতে বলা হয়েছে। এ ছাড়া আরবোটিং ফুড কোম্পানি লিমিটেডের ‘আরবোটিং ফুড স্লাইস ব্রেড মিক্স জ্যাম ফিল্ড (ইনট্যাক্ট)’ প্রত্যাহার করে নিতে বলা হয়েছে।

বাজার থেকে তুলে নেওয়ার পাশাপাশি কোম্পানি তিনটিকে খাদ্যপণ্যের বিপণন বন্ধের নির্দেশ দিয়েছে বিএফএসএ।

এর আগে ৩ জুলাই অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও অন্যান্য অনিয়মের অভিযোগে ইষ্ট বেকারিকে ২ লাখ টাকা জরিমানা করে গাজীপুর জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
Developed By AZAD WEB IT