রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সাবরাং ইউপি নির্বাচন: চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে নুরুল আলম টেকনাফকে বাল্যবিয়ে ও শিশুশ্রম মুক্ত ঘোষণা টেকনাফে ডাকাতির প্রস্তুতি, অস্ত্র-গুলিসহ ৩ জন আটক টেকনাফে বিজিবির অভিযানে ১৪ লাখ ইয়াবাসহ দুই পাচারকারী আটক উখিয়া-টেকনাফে জেলা পুলিশের বড় সাফল্য: আত্মসমর্পণের ডাকে সাড়া দিয়ে ফিরছেন শীর্ষ ডাকাত ও মানব পাচারকারীরা দুর্নীতি মামলায় সাময়িক বরখাস্ত বান্দরবান সদর উপজেলার পিআইও টেকনাফে হ্নীলায় জামাল মার্কেটে ভয়াবহ আগুন: ৪ কোটি টাকার ক্ষয়ক্ষতি মাদক কারবারিদের নতুন তালিকায় বাদ পড়তে দৌড়ঝাঁপ জেলার শীর্ষ মাদক কারবারীদের টেকনাফে শিশু সুরক্ষা নিয়ে সংলাপ অনুষ্ঠিত: প্রশাসনের জোরালো পদক্ষেপের আশ্বাস কক্সবাজার জেলার শ্রেষ্ঠ ওসি টেকনাফ মডেল থানার সাইফুল ইসলাম

ঈদগাঁওয়ে ১০টি বার্মিজ গরু জব্দ:

আমাদের টেকনাফ ডেস্ক: / ৭৩ বার পড়া হয়েছে
আপডেট সময় : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬, ১:৪৭ অপরাহ্ন

কক্সবাজারের ঈদগাঁওয়ে সেনাবাহিনীর অভিযানে মায়ানমার থেকে পাচার হয়ে আসা ১০টি বার্মিজ গরু জব্দ করা হয়েছে। জব্দকৃত গরু গুলো বিজিবির নিকট হস্তান্তর করা হয়। মঙ্গলবার (২৭ জানুয়ারি) উপজেলার ঈদগাঁও ইউনিয়নের কালিরছড়া পাহাড়ী গহীন বন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইসলামাবাদ অস্থায়ী সেনা ক্যাম্প ইনচার্জ মেজর কাজী ইনতিসার সালিম এর নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল উক্ত এলাকায় অপরাধীচক্রের আস্তানায় অভিযানে যায়। সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে পাচার হয়ে আসা গরুর পাল ফেলে পাচারকারী চক্র পালিয়ে যায়। এসময় ১০টি গরু জব্দ করা হয়।

অভিযানের সত্যতা নিশ্চিত করে মেজর ইনতিসার সালিম বলেন, সেনা অভিযান টের পেয়ে অপরাধিচক্র পালিয়ে যায় এবং অবৈধভাবে পাচার হয়ে আসা ১০ টি গরু জব্দ করে রামু ৩০ বিজিবির নিকট হস্তান্তর করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
Developed By AZAD WEB IT