সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
টেকনাফে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড প্রাপ্ত পলাতক আসামি আটক টেকনাফে পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্তসহ আটক-১৮ টেকনাফ এজাহার সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা সভা অনুষ্ঠিত টেকনাফে ৩৬ হাজার পিস ইয়াবাসহ আটক-১ টেকনাফে র‍্যাবের অভিযানে অস্ত্রসহ ৩ মাদক কারবারি আটক টেকনাফ স্থলবন্দর পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী টেকনাফে স্বরাষ্ট্রমন্ত্রীর আগমন ঘিরে প্রত্যাশার পাহাড় মালয়েশিয়াগামী ২৭৩ জন যাত্রী নিয়ে ট্রলারডুবি: ৯ জন জীবিত উদ্ধার টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ ইয়াবা উদ্ধার, মালিক পলাতক রহস্যে ঘেরা মৃত্যু: টেকনাফে মেরিন ড্রাইভে খণ্ডিত লাশ উদ্ধারে চাঞ্চল্য

আমিই মেজর জিয়াকে স্বাধীনতা ঘোষণা করতে বলেছিলাম ‘-মহেশখালীতে কর্নেল অলি

আমাদের টেকনাফ ডেস্ক: / ৩৮ বার পড়া হয়েছে
আপডেট সময় : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬, ৮:২২ অপরাহ্ন

১১ দলীয় জোটের শরীক দল এলডিপির চেয়ারম্যান কর্নেল (অবসরপ্রাপ্ত) ড. অলি আহমেদ বীর বিক্রম দাবি করেছেন তিনিই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’কে স্বাধীনতা ঘোষণা করতে বলেছিলেন।

কক্সবাজারের মহেশখালী উপজেলার হোয়ানকে শুক্রবার ( ৬ ফেব্রুয়ারি) রাতে কক্সবাজার-২ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদের সর্মথনে আয়োজিত জোটে নির্বাচনি পথসভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন, ‘আমিই জিয়াউর রহমানকে স্বাধীনতা ঘোষণা করতে বলেছিলাম, আমাদের মধ্যে তৎকালীন সিনিয়র ছিলেন মেজর মীর শওকত ( পরবর্তীতে লেফটেন্যান্ট জেনারেল)। তিনি লিখেছেন এই অফিসার (কর্ণেল অলি) জিয়াউর রহমান কে স্বাধীনতা ঘোষণা করতে বলেছিলেন এবং আমি যদি উনাকে দেওয়ান হাট থেকে না নিয়ে আসতাম ৫ মিনিট পরেই মেরে ফেলে উনাকে কর্ণফুলীতে ভাসিয়ে দিত।’

কর্নেল অলি বলেন, ‘এটা হচ্ছে আমার জীবনের শেষ যুদ্ধ, প্রথমে যুদ্ধ করেছিলাম আপনাদের স্বাধীন করার জন্য ক্যাপ্টেন অলি আহমেদ হিসেবে। প্রথম বিদ্রোহ করেছিলাম, আমার আগে কেউ বিদ্রোহ করতে পারেনি। ‘

এছাড়াও তিনি বলেন, ‘আমার কাছে ডকুমেন্ট আছে, আমি পিএইচডি করে প্রমাণ করে দিয়েছি যার লিখিত ডকুমেন্ট রয়েছে যেটি আর্মি হেড কোয়ার্টারেও আছে এখন ফেসবুকেও আছে। সেখানে লেখা আছে ক্যাপ্টেন অলি আহমেদ ২৫ তারিখ অর্থা ২৬ শে মার্চ রাতে ৮ম বেঙ্গল নিয়ে বিদ্রোহ করেছে যেটি জিয়াউর রহমানের হাতের লেখা। কিন্তু বিএনপির কিছু অশিক্ষিত মানুষ জামায়াত ইসলামীর আমির কে নিয়ে ঠাট্টা করছে কারণ তারা লেখাপড়া করে না সারাদিন চাঁদা তুলে। ‘

পথসভায় দাঁড়িপাল্লায় ভোট চেয়ে তিনি বলেন, ‘আপনারা হামিদুর রহমান আযাদের উপর আস্থা রাখবেন তিনি মন্ত্রীদের একজন হবেন। আপনারা দাঁড়িপাল্লায় ভোট দিবেন। আমি যেদিন বিএনপি থেকে এসে গেছি সেদিন তাদের কবর রচনা হয়েছে, দালালদের সরকার এদেশে আর হবে না। ‘

জামায়াত প্রার্থী ও দলটির সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, ‘ দাঁড়িপাল্লা জিতে গেলে জিতে যাবে মহেশখালী-কুতুবদিয়ার মানুষ, জিতে যাবে বাংলাদেশ। আমরা আপনাদের জন্য ন্যায় ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই।’

সভায় জামায়াতে ইসলামী সহ ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন এবং বিপুল সংখ্যক কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
Developed By AZAD WEB IT