বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
মানব পাচার প্রতিরোধে অঙ্গীকার টেকনাফে সাংবাদিকদের মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ রচনা লিখে পুরস্কার পেলেন কক্সবাজারের ৬ শিক্ষার্থী চকরিয়ায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের উদ্যোগে বন্যার্ত ৮০০ নারী-পুরুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ: টেকনাফে ৮০ হাজার ইয়াবা সহ ছদ্মবেশী মাদক কারবারী ইমন আটক তিন প্রতিষ্ঠানের ‘জ্যাম’ ও ‘কেক’ বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ ফটিকছড়িতে হরতাল পালিত হয়েছে, অতিরিক্ত পুলিশ মোতায়েন প্রয়াত বিএনপি নেতার ছেলেকে সরানোর সুপারিশ; আওয়ামী লীগ নেতা হেলালকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করতে এমপি শাহজাহান চৌধুরীর ডিও লেটার ভাইরাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো প্রাইভেটকারে ৬ হাজার ইয়াবা, আটক-৩ কুতুবদিয়ায় ট্রলারডুবিতে ৪ জেলের মৃত্যু, নিখোঁজ এক জেলে ট্রলারসহ ৫ রোহিঙ্গাকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

টেকনাফে বাস টমটম সংঘর্ষে নিহত-২

নবীর আলী, টেকনাফ: / ৫০ বার পড়া হয়েছে
আপডেট সময় : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬, ৮:৪০ পূর্বাহ্ন

কক্সবাজারের টেকনাফে মহাসড়কের হ্নীলায়  যাত্রীবাহী পালকী বাস ও টমটম (অটোরিকশা)  মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত এবং চারজন আহত হয়েছেন।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল পৌনে আটটার দিকে
টেকনাফের হ্নীলা ইউনিয়নের নাটমুড়া পাড়া এলাকায় সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- টেকনাফের হ্নীলা ইউনিয়নের পশ্চিম লেদা এলাকার বাসিন্দা লোকমান হাকিমের ছেলে মো. লালু (৪৫) এবং পশ্চিম ফুলের ডেইল এলাকার বাসিন্দা আবুল হোসেনের দুই বছর বয়সী কন্যা মুনতাহা। নিহত মো. লালু মিনিটমটমের চালক ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, কক্সবাজারগামী পালকি বাসের সঙ্গে লেদাগামী একটি যাত্রীবাহী মিনিটমটমের মুখোমুখি সংঘর্ষ হয়। মিনি টমটমটিতে চালকসহ মোট ছয়জন যাত্রী ছিলেন। সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই মিনিটমটমের চালক ও এক শিশু নিহত হন।

দুর্ঘটনায় আহত চারজনকে স্থানীয়রা উদ্ধার করে লেদা আইএমও হাসপাতালে ভর্তি করেন।
আহতরা হলেন- হ্নীলা ইউনিয়নের নাটমুড়া পাড়া এলাকার বাসিন্দা মো. আবদুল্লাহ (৩০), মো. বদিউজ্জামান (৪০), মোসা. ফাতেমা (২০) ও ইসমত আরা (৪০)।

এব্যাপারে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, ২৬ ফেব্রুয়ারি শুক্রবার সকালে কক্সবাজার-টেকনাফ মহাসড়কে একটি বাস ও যাত্রীবাহী মিনিটমটমের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও চারজন আহত হয়েছেন। নিহতদের লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে এবং এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
Developed By AZAD WEB IT