মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
মানব পাচার প্রতিরোধে অঙ্গীকার টেকনাফে সাংবাদিকদের মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ রচনা লিখে পুরস্কার পেলেন কক্সবাজারের ৬ শিক্ষার্থী চকরিয়ায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের উদ্যোগে বন্যার্ত ৮০০ নারী-পুরুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ: টেকনাফে ৮০ হাজার ইয়াবা সহ ছদ্মবেশী মাদক কারবারী ইমন আটক তিন প্রতিষ্ঠানের ‘জ্যাম’ ও ‘কেক’ বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ ফটিকছড়িতে হরতাল পালিত হয়েছে, অতিরিক্ত পুলিশ মোতায়েন প্রয়াত বিএনপি নেতার ছেলেকে সরানোর সুপারিশ; আওয়ামী লীগ নেতা হেলালকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করতে এমপি শাহজাহান চৌধুরীর ডিও লেটার ভাইরাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো প্রাইভেটকারে ৬ হাজার ইয়াবা, আটক-৩ কুতুবদিয়ায় ট্রলারডুবিতে ৪ জেলের মৃত্যু, নিখোঁজ এক জেলে ট্রলারসহ ৫ রোহিঙ্গাকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

চকরিয়ায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের উদ্যোগে বন্যার্ত ৮০০ নারী-পুরুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ:

আমাদের টেকনাফ ডেস্ক: / ১৩ বার পড়া হয়েছে
আপডেট সময় : বুধবার, ২২ জুলাই, ২০২৬, ১:২১ অপরাহ্ন

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) চকরিয়া শাখার উদ্যোগে কক্সবাজারের চকরিয়া ও পেকুয়া উপজেলায় অতিবৃষ্টি ও বন্যায় ক্ষতিগ্রস্ত ৮০০ নারী-পুরুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার (২২ জুলাই ২০২৬) সকাল ১০ টায় ইউসিবি ব্যাংক মিলনায়তনে চকরিয়া শাখার ব্যবস্থাপক সাইফুল ইসলাম রাজনের সভাপতিত্বর ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের চট্টগ্রাম দক্ষিণ অঞ্চলের রিজিওনাল ম্যানেজার মেহেদী হাসান চৌধুরী।

এ সময় ত্রাণ বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডাঃ জায়নুল আবেদিন, চকরিয়া কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ কে এম শাহাবুদ্দিন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় কমিটির সহসভাপতি এম. জাহেদ চৌধুরী, চকরিয়া পৌরসভার সাবেক প্যানেল মেয়র শহিদুল ইসলাম ফোরকান, সাংবাদিক আবদুল মজিদ, সাংবাদিক মনসুর মহসিন ও সমাজ সেবক হাফেজ এহেছানুল হক।

অনুষ্ঠানে অতিথিরা বলেন, যেকোনো দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও করপোরেট প্রতিষ্ঠানের নৈতিক দায়িত্ব। এই ক্ষেত্রে ইউসিবি ব্যাংক বানবাসি মানুষের পাশে এসে মানবিকতার বিশুদ্ধ উদাহারন সৃষ্টি করেছেন। এটা নিঃসন্দেহে প্রশংসনীয় কাজ।

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক চকরিয়া শাখার ব্যবস্থাপক সাইফুল ইসলাম রাজন বলেন, ব্যাংকের সিএসআর তহবিল থেকে চকরিয়া ও পেকুয়া উপজেলার ৮ শতের অধিক বন্যাদুর্গত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। এ ধরনের মানবিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
Developed By AZAD WEB IT