সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
উখিয়ায় ৪ একর বনভূমি জবরদখলমুক্ত, উচ্ছেদ ৭ স্থাপনা সাবরাং ইউপি নির্বাচন: চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে নুরুল আলম টেকনাফকে বাল্যবিয়ে ও শিশুশ্রম মুক্ত ঘোষণা টেকনাফে ডাকাতির প্রস্তুতি, অস্ত্র-গুলিসহ ৩ জন আটক টেকনাফে বিজিবির অভিযানে ১৪ লাখ ইয়াবাসহ দুই পাচারকারী আটক উখিয়া-টেকনাফে জেলা পুলিশের বড় সাফল্য: আত্মসমর্পণের ডাকে সাড়া দিয়ে ফিরছেন শীর্ষ ডাকাত ও মানব পাচারকারীরা দুর্নীতি মামলায় সাময়িক বরখাস্ত বান্দরবান সদর উপজেলার পিআইও টেকনাফে হ্নীলায় জামাল মার্কেটে ভয়াবহ আগুন: ৪ কোটি টাকার ক্ষয়ক্ষতি মাদক কারবারিদের নতুন তালিকায় বাদ পড়তে দৌড়ঝাঁপ জেলার শীর্ষ মাদক কারবারীদের টেকনাফে শিশু সুরক্ষা নিয়ে সংলাপ অনুষ্ঠিত: প্রশাসনের জোরালো পদক্ষেপের আশ্বাস

টেকনাফে ৮০ হাজার ইয়াবা সহ ছদ্মবেশী মাদক কারবারী ইমন আটক

আমাদের টেকনাফ ডেস্ক: / ৩১ বার পড়া হয়েছে
আপডেট সময় : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ৫:৫৮ অপরাহ্ন

কক্সবাজারের টেকনাফে ৮০ হাজার পিস ইয়াবাসহ ছদ্মবেশী মাদক কারবারী ইমনকে আটক করেছে বিজিবি।

‎বিজিবি সুত্রে জানা যায়, ১৬ জুলাই বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় মাদকের একটি বড় চালান প্রাইভেট কারযোগে টেকনাফ হতে মেরিন ড্রাইভ সড়ক দিয়ে কক্সবাজারের দিকে নিয়ে যাওয়ার তথ্যের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর সী-বীচ বিওপি সংলগ্ন চেকপোস্টের মাধ্যমে মেরিন ড্রাইভ সড়কে যানবাহন তল্লাশি ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে নিয়মিত তল্লাশির পাশাপাশি বিশেষ যানবাহন তল্লাশি কার্যক্রম পরিচালনা করে।কিছুক্ষণ পর টেকনাফ হতে আগত একটি সাদা রঙের প্রাইভেট কার (করোলা ক্রস) সী-বীচ বিওপি সংলগ্ন চেকপোস্টে পৌঁছালে বিজিবি’র আভিযানিক দল গাড়িটি থামিয়ে তল্লাশি করে। তল্লাশিকালে চালকের আচরণ সন্দেহজনক হওয়ায় কর্তব্যরত বিজিবি সদস্যরা গাড়িটি তল্লাশি করেন। এক পর্যায়ে প্রাইভেট কারটির নিচে বিশেষভাবে তৈরি অতিরিক্ত ২টি লোহার চারকোনা বক্সের ভিতর হতে ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় অবৈধ মাদকদ্রব্য বহনের দায়ে সংশ্লিষ্ট প্রাইভেট কারের মালিক টেকনাফ সদর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড ডেইল পাড়া এলাকার কবির আহমদের ছেলে ইমন হোছাইন (২৮) কে ঘটনাস্থল হতে আটক করা হয়। এসময় তার ব্যবহৃত অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ১টি, আইফোন ১টি, নগদ ৭হাজার ৮শ টাকা জব্দ করা হয়। এই কেইসের সিজার মূল্য ২কোটি ৯২লক্ষ ৫৭হাজার ৮শ টাকা।

‎টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোঃ হানিফুর রহমান ভূঁইয়া (এসপিপি, এএফডব্লিউসি, পিএসসি) জানান, আটককৃত আসামি এবং জব্দকৃত মাদকদ্রব্য নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
Developed By AZAD WEB IT