মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
মানব পাচার প্রতিরোধে অঙ্গীকার টেকনাফে সাংবাদিকদের মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ রচনা লিখে পুরস্কার পেলেন কক্সবাজারের ৬ শিক্ষার্থী চকরিয়ায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের উদ্যোগে বন্যার্ত ৮০০ নারী-পুরুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ: টেকনাফে ৮০ হাজার ইয়াবা সহ ছদ্মবেশী মাদক কারবারী ইমন আটক তিন প্রতিষ্ঠানের ‘জ্যাম’ ও ‘কেক’ বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ ফটিকছড়িতে হরতাল পালিত হয়েছে, অতিরিক্ত পুলিশ মোতায়েন প্রয়াত বিএনপি নেতার ছেলেকে সরানোর সুপারিশ; আওয়ামী লীগ নেতা হেলালকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করতে এমপি শাহজাহান চৌধুরীর ডিও লেটার ভাইরাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো প্রাইভেটকারে ৬ হাজার ইয়াবা, আটক-৩ কুতুবদিয়ায় ট্রলারডুবিতে ৪ জেলের মৃত্যু, নিখোঁজ এক জেলে ট্রলারসহ ৫ রোহিঙ্গাকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

কুতুবদিয়ায় ট্রলারডুবিতে ৪ জেলের মৃত্যু, নিখোঁজ এক জেলে

নিজস্ব প্রতিনিধি,পেকুয়া: / ১৪ বার পড়া হয়েছে
আপডেট সময় : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ২:৩০ অপরাহ্ন

কুতুবদিয়ায় ট্রলারডুবিতে ৪ জেলেকে মৃত্যু উদ্ধার করলেও এখনো নিখোঁজ থাকা এক জেলেকে উদ্ধারে স্থানীয় জেলেরা সাগরে তল্লাশি চালিয়ে যাচ্ছেন।

বৈরী আবহাওয়ার মধ্যে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে কক্সবাজারের কুতুবদিয়ার গভীর সাগরে ট্রলারডুবির ঘটনায় ১২ জন জেলের মধ্যে ৭ জনকে জীবিত উদ্ধার করলেও আরো ৫ জন নিখোঁজ ছিলো। এ ঘটনায় আরো চার জেলেকে মৃত্যু উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখনো একজন জেলে নিখোঁজ রয়েছেন।

সোমবার ভোর সাড়ে চারটার দিকে কুতুবদিয়া উপকূল থেকে দূর গভীর সাগরে এ দুর্ঘটনাটি ঘটে। বড়ঘোপ ইউনিয়নের দক্ষিণ অমজাখালীর নুরুল আবছারের মালিকানাধীন এফবি ফকিরা মসজিদ নামে ফিশিং ট্রলারটি ১২ জন মাঝি-মাল্লাকে নিয়ে মাছ ধরতে সাগরে যায়। ভোরে বৈরী আবহাওয়ার মধ্যে ট্রলারটি ডুবে যায়।

দুর্ঘটনার পর সাত জেলেকে জীবিত উদ্ধার করা হলেও পাঁচজন নিখোঁজ ছিলেন। পরে স্থানীয় জেলেদের সহায়তায় ডুবে যাওয়া ট্রলারটি শনাক্ত করে সোমবার রাত ৯টার দিকে কুতুবদিয়ায় নিয়ে আসা হয়। ট্রলারের ভেতরে তল্লাশি চালিয়ে চার জেলের মরদেহ উদ্ধার করা হয়।

কুতুবদিয়া থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ফারুক হোসেন জানান, উদ্ধার হওয়া চারটি মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে। এখনো নিখোঁজ থাকা এক জেলেকে উদ্ধারে স্থানীয় জেলেরা সাগরে তল্লাশি চালিয়ে যাচ্ছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
Developed By AZAD WEB IT