মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
মানব পাচার প্রতিরোধে অঙ্গীকার টেকনাফে সাংবাদিকদের মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ রচনা লিখে পুরস্কার পেলেন কক্সবাজারের ৬ শিক্ষার্থী চকরিয়ায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের উদ্যোগে বন্যার্ত ৮০০ নারী-পুরুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ: টেকনাফে ৮০ হাজার ইয়াবা সহ ছদ্মবেশী মাদক কারবারী ইমন আটক তিন প্রতিষ্ঠানের ‘জ্যাম’ ও ‘কেক’ বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ ফটিকছড়িতে হরতাল পালিত হয়েছে, অতিরিক্ত পুলিশ মোতায়েন প্রয়াত বিএনপি নেতার ছেলেকে সরানোর সুপারিশ; আওয়ামী লীগ নেতা হেলালকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করতে এমপি শাহজাহান চৌধুরীর ডিও লেটার ভাইরাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো প্রাইভেটকারে ৬ হাজার ইয়াবা, আটক-৩ কুতুবদিয়ায় ট্রলারডুবিতে ৪ জেলের মৃত্যু, নিখোঁজ এক জেলে ট্রলারসহ ৫ রোহিঙ্গাকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

প্রয়াত বিএনপি নেতার ছেলেকে সরানোর সুপারিশ; আওয়ামী লীগ নেতা হেলালকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করতে এমপি শাহজাহান চৌধুরীর ডিও লেটার ভাইরাল

আমাদের টেকনাফ ডেস্ক: / ১১ বার পড়া হয়েছে
আপডেট সময় : বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন

প্রশাসনিকভাবে গুরুত্বপূর্ণ কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পরিবর্তনের সুপারিশসংবলিত কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর স্বাক্ষর ও সিলমোহরযুক্ত একটি ডিও লেটার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) চিঠিটি প্রকাশ্যে আসার পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়।

জানা গেছে, গত প্রায় ২০ মাস ধরে রাজাপালং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মীর শাহেদুল ইসলাম রোমান। তবে জেলা প্রশাসকের কাছে পাঠানো ডিও লেটারে তার পরিবর্তে ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হেলাল উদ্দিনকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়ার সুপারিশ করা হয়েছে।

ডিও লেটারে উল্লেখ করা হয়, বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান মীর শাহেদুল ইসলাম রোমান অনুপস্থিত থাকেন এবং তার বিরুদ্ধে দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ রয়েছে। এসব কারণে ইউনিয়ন পরিষদের জনসেবামূলক কার্যক্রম ব্যাহত হচ্ছে বলেও দাবি করা হয়। পাশাপাশি, পরিষদের অন্যান্য সদস্যরা হেলাল উদ্দিনের প্রতি আস্থা প্রকাশ করেছেন উল্লেখ করে তাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মীর শাহেদুল ইসলাম রোমানের বাবা প্রয়াত মীর কাসেম মেম্বার বিএনপির একজন প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত ছিলেন। অন্যদিকে, হেলাল উদ্দিন আওয়ামী লীগের উখিয়া উপজেলা কমিটির সদস্য ছিলেন। এছাড়া স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তিনি সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদীর ঘনিষ্ঠ বা ‘ক্যাশিয়ার’ হিসেবে পরিচিত বলে আলোচনা রয়েছে।

তবে ডিও লেটারে উত্থাপিত অভিযোগের বিষয়ে মীর শাহেদুল ইসলাম রোমানের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকেও এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
Developed By AZAD WEB IT