কক্সবাজার-৪ (উখিয়া টেকনাফ) আসনের সবকটি ১১৫টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) পূর্ণাঙ্গ ফলাফলে বেসরকারিভাবে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী শাহজাহান চৌধুরী ৯২৯ ভোটে বিজয়ী হয়েছেন।
ঘোষিত কেন্দ্রের ফলাফল অনুযায়ী, শাহজাহান চৌধুরী ধানের শীষ- ১২২৯০৯ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের প্রার্থী নুর আহমদ আনোয়ারী দাঁড়িপাল্লা- ১২১৯৮০ ভোট। পোস্টাল ব্যালটসহ ৯২৯ ভোট বেশি পেয়ে ধানের শীষের প্রার্থী শাহজাহান চৌধুরী ৫ম বারের মত এমপি নির্বাচিত হয়েছেন।
ফলাফল মিলিয়ে তিনি ৯২৯ ভোটের ব্যবধানে বিজয় নিশ্চিত করেন।