মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
মানব পাচার প্রতিরোধে অঙ্গীকার টেকনাফে সাংবাদিকদের মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ রচনা লিখে পুরস্কার পেলেন কক্সবাজারের ৬ শিক্ষার্থী চকরিয়ায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের উদ্যোগে বন্যার্ত ৮০০ নারী-পুরুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ: টেকনাফে ৮০ হাজার ইয়াবা সহ ছদ্মবেশী মাদক কারবারী ইমন আটক তিন প্রতিষ্ঠানের ‘জ্যাম’ ও ‘কেক’ বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ ফটিকছড়িতে হরতাল পালিত হয়েছে, অতিরিক্ত পুলিশ মোতায়েন প্রয়াত বিএনপি নেতার ছেলেকে সরানোর সুপারিশ; আওয়ামী লীগ নেতা হেলালকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করতে এমপি শাহজাহান চৌধুরীর ডিও লেটার ভাইরাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো প্রাইভেটকারে ৬ হাজার ইয়াবা, আটক-৩ কুতুবদিয়ায় ট্রলারডুবিতে ৪ জেলের মৃত্যু, নিখোঁজ এক জেলে ট্রলারসহ ৫ রোহিঙ্গাকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

টেকনাফ সমুদ্র সৈকতে তরুণ-তরুণীর মরদেহ উদ্ধার

নবীর আলী, টেকনাফ: / ৫৮ বার পড়া হয়েছে
আপডেট সময় : বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬, ৫:৩৫ পূর্বাহ্ন

কক্সবাজারের টেকনাফ সদর ইউনিয়নের মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন লম্বরী ও মিটাপানির ছড়া নৌঘাট এলাকায় এক তরুণ ও এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৯টায় টেকনাফ সদর ইউনিয়নের উত্তর লম্বরী সৈকত এলাকা থেকে ভেসে আসা দুইজনের মরদেহ উদ্ধার করা হয়।

জানা যায়, উদ্ধার হওয়া তরুণীর শরীরে কোনো কাপড় ছিল না। অন্যদিকে, তরুণের পরনে লম্বা প্যান্ট ও জ্যাকেট ছিল।

এব্যাপারে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ  (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, টেকনাফে মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন সমুদ্র সৈকতে এক তরুণ এবং এক তরুণীর মরদেহ ভেসে আসার খবর পেয়ে ঘটনাস্থলে উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সালামকে পাঠানো হয়। পরে মরদেহ উদ্ধার করে।
তিনি আরও জানান, মরদেহগুলোর সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। মরদেহ দুটির পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
Developed By AZAD WEB IT