বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মানব পাচার প্রতিরোধে অঙ্গীকার টেকনাফে সাংবাদিকদের মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ রচনা লিখে পুরস্কার পেলেন কক্সবাজারের ৬ শিক্ষার্থী চকরিয়ায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের উদ্যোগে বন্যার্ত ৮০০ নারী-পুরুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ: টেকনাফে ৮০ হাজার ইয়াবা সহ ছদ্মবেশী মাদক কারবারী ইমন আটক তিন প্রতিষ্ঠানের ‘জ্যাম’ ও ‘কেক’ বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ ফটিকছড়িতে হরতাল পালিত হয়েছে, অতিরিক্ত পুলিশ মোতায়েন প্রয়াত বিএনপি নেতার ছেলেকে সরানোর সুপারিশ; আওয়ামী লীগ নেতা হেলালকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করতে এমপি শাহজাহান চৌধুরীর ডিও লেটার ভাইরাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো প্রাইভেটকারে ৬ হাজার ইয়াবা, আটক-৩ কুতুবদিয়ায় ট্রলারডুবিতে ৪ জেলের মৃত্যু, নিখোঁজ এক জেলে ট্রলারসহ ৫ রোহিঙ্গাকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

চকরিয়া উপজেলা সরকারি হাসপাতালে নবাগত ৮ চিকিৎসকের যোগদান, চিকিৎসা সেবায় নতুন আশা

আমাদের টেকনাফ ডেস্ক: / ১১৭ বার পড়া হয়েছে
আপডেট সময় : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬, ১:০৭ অপরাহ্ন

১৮টি ইউনিয়ন ও একটি পৌরসভার পাঁচ লাখ জনগণের একমাত্র সরকারি চিকিৎসা সেবার ভরসাস্থল কক্সবাজারের চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্স।

অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে বিগত সরকার ৫০ সয্যার এই হাসপাতালকে ১০০ সয্যায় উন্নীতকরণ করলেও এতদিন ছিল না পর্যাপ্ত চিকিৎসক। এমন পরিস্থিতিতে এই হাসপাতালে বিপুল সংখ্যক রোগীর সেবা দিতে হিমশিম খেতে হচ্ছিল কর্তৃপক্ষকে।

আশার কথা হচ্ছে, হাসপাতালের সেই সংকট অনেকটা লাগব হতে চলছে নতুন ৮ জন চিকিৎসক চকরিয়া উপজেলা সরকারি হাসপাতালে যোগদানের মধ্যদিয়ে। এতে করে দীর্ঘদিন ধরে চিকিৎসক সংকট থেকে

জানা গেছে ১০০ শয্যার চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ভৌগোলিক কারণে পাশের মহেশখালী, কুতুবদিয়া, লামা ও আলীকদম- এই চার উপজেলার কেন্দ্রে অবস্থিত হওয়ায় এখানে প্রতিদিন বাড়তি রোগীর চাপ থাকে। এসব বিষয় বিবেচনায় নিয়ে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সদ্য ৪৮তম বিসিএস (বিশেষ) থেকে উত্তীর্ণ ৮ জন চিকিৎসক যোগদান করেছেন। এ ছাড়াও একজন জুনিয়র কনসালটেন্ট বদলি হয়ে এখানে এসেছেন।

নবাগত ৮ চিকিৎসক বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনুষ্ঠানিক যোগদান করেছেন। এসময় তাদের ফুল দিয়ে বরণ করে নেন চকরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডা. মোহাম্মদ জয়নাল আবেদীন।

এ সময় হাসপাতালের ডাক্তার, নার্স, স্যানিটারি ইন্সপেক্টর আরিফুল ইসলাম, পরিসংখ্যান কর্মকর্তা আমির হামজাসহ বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

নতুন যোগদান করা ৮ জন চিকিৎসক হলেন- ডা. মালিহা তাহসীন, ডা. আবদুল মোমেন, ডা. রাকিবুল ইসলাম, ডা. মিনহাজুল ইসলাম, ডা. সাগর দে, ডা. মিসকাত উদ্দিন আহমেদ মাহি, ডা. কাশেফ হোছাইন ও ডা. সামিয়া আলম।
যোগদানের পর নবাগত চিকিৎসকদের হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখান টিএইচও ডা. মোহাম্মদ জয়নাল আবেদীন।

নবাগত চিকিৎসক ডা. মিসকাত উদ্দিন আহমেদ মাহি বলেন, আমি চকরিয়ার সন্তান। এখানেই আমার বেড়ে ওঠা। নিজ এলাকায় যোগদান করতে পেরে খুব ভালো লাগছে। মানুষের সেবা করার সুযোগ পেয়ে নিজেকে গর্বিত মনে করছি। এ সময় তিনি সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন।

চকরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডা. মোহাম্মদ জয়নাল আবেদীন বলেন, হাসপাতালটি ১০০ শয্যার হলেও বর্তমানে ৫০ শয্যার জনবল ও সরঞ্জাম নিয়ে চলছে। এখানে চিকিৎসকের সংকট ছিল চরম। সিভিল সার্জন ডা. মোহাম্মদুল হকের আন্তরিক প্রচেষ্টায় একসঙ্গে ৮ জন চিকিৎসক যোগদান করেছেন।
আশা আশাবাদী, নতুন চিকিৎসকদের সমন্বয়ে হাসপাতালে আগত রোগীদের সব ধরনের চিকিৎসাসেবা নিশ্চিত করা সম্ভব হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
Developed By AZAD WEB IT