বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
মানব পাচার প্রতিরোধে অঙ্গীকার টেকনাফে সাংবাদিকদের মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ রচনা লিখে পুরস্কার পেলেন কক্সবাজারের ৬ শিক্ষার্থী চকরিয়ায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের উদ্যোগে বন্যার্ত ৮০০ নারী-পুরুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ: টেকনাফে ৮০ হাজার ইয়াবা সহ ছদ্মবেশী মাদক কারবারী ইমন আটক তিন প্রতিষ্ঠানের ‘জ্যাম’ ও ‘কেক’ বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ ফটিকছড়িতে হরতাল পালিত হয়েছে, অতিরিক্ত পুলিশ মোতায়েন প্রয়াত বিএনপি নেতার ছেলেকে সরানোর সুপারিশ; আওয়ামী লীগ নেতা হেলালকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করতে এমপি শাহজাহান চৌধুরীর ডিও লেটার ভাইরাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো প্রাইভেটকারে ৬ হাজার ইয়াবা, আটক-৩ কুতুবদিয়ায় ট্রলারডুবিতে ৪ জেলের মৃত্যু, নিখোঁজ এক জেলে ট্রলারসহ ৫ রোহিঙ্গাকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

চকরিয়ায় ৩ সাংবাদিকের উপর বালু খেকো নাজিমের হামলা:

আমাদের টেকনাফ ডেস্ক: / ১৪৫ বার পড়া হয়েছে
আপডেট সময় : রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬, ৬:২৬ অপরাহ্ন

কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং বালুর পয়েন্ট এলাকায় তিন সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটেছে। রবিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৬ বিকেলে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, দৈনিক আমার দেশ পত্রিকার প্রতিনিধি ইকবাল ফারুক, দৈনিক সংবাদের চকরিয়া প্রতিনিধি এম জিয়াবুল হক এবং দৈনিক কালের কণ্ঠের চকরিয়া প্রতিনিধি ছোটন কান্তি নাথ বালু উত্তোলন সংক্রান্ত তথ্য সংগ্রহের জন্য ঘটনাস্থলে যান। এ সময় স্থানীয় কয়েকজনের সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয়।

একপর্যায়ে সন্ত্রাসীরা সংঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে সাংবাদিকদের উপর।

হামলায় একজন সাংবাদিকের হাত ভেঙে যায় এবং অপর দুইজনও আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন। গুরুতর আহত সাংবাদিককে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে ভুক্তভোগীরা জানিয়েছেন। তবে অভিযুক্তদের পক্ষ থেকে এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি। এঘটনায় বিভিন্ন মহলের নিন্দার ঝড় উঠেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
Developed By AZAD WEB IT