রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সাবরাং ইউপি নির্বাচন: চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে নুরুল আলম টেকনাফকে বাল্যবিয়ে ও শিশুশ্রম মুক্ত ঘোষণা টেকনাফে ডাকাতির প্রস্তুতি, অস্ত্র-গুলিসহ ৩ জন আটক টেকনাফে বিজিবির অভিযানে ১৪ লাখ ইয়াবাসহ দুই পাচারকারী আটক উখিয়া-টেকনাফে জেলা পুলিশের বড় সাফল্য: আত্মসমর্পণের ডাকে সাড়া দিয়ে ফিরছেন শীর্ষ ডাকাত ও মানব পাচারকারীরা দুর্নীতি মামলায় সাময়িক বরখাস্ত বান্দরবান সদর উপজেলার পিআইও টেকনাফে হ্নীলায় জামাল মার্কেটে ভয়াবহ আগুন: ৪ কোটি টাকার ক্ষয়ক্ষতি মাদক কারবারিদের নতুন তালিকায় বাদ পড়তে দৌড়ঝাঁপ জেলার শীর্ষ মাদক কারবারীদের টেকনাফে শিশু সুরক্ষা নিয়ে সংলাপ অনুষ্ঠিত: প্রশাসনের জোরালো পদক্ষেপের আশ্বাস কক্সবাজার জেলার শ্রেষ্ঠ ওসি টেকনাফ মডেল থানার সাইফুল ইসলাম

টেকনাফে সাবরাং ‘য়ের বহু মামলার পলাতক আসামি নুরুল আমিন আটক

আমাদের টেকনাফ ডেস্ক: / ৮৬ বার পড়া হয়েছে
আপডেট সময় : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬, ৫:৩০ পূর্বাহ্ন

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের কচুবনিয়া এলাকার দীর্ঘদিনের পলাতক ও একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি নুরুল আমিনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে উপজেলার সাবরাং ইউনিয়নের কাটাবনিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, আটককৃত নুরুল আমিন সাবরাং ইউনিয়নের কচুবনিয়া এলাকার নুরুজ্জামার ছেলে। তার বিরুদ্ধে মাদক পাচার, মানবপাচারসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে এলাকায় অবৈধ কার্যক্রম চালিয়ে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।
এব্যাপারে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওসির নির্দেশনায় এসআই তাপসের নেতৃত্বে একটি অভিযানিক দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
তিনি আরও বলেন, “নুরুল আমিন দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তার বিরুদ্ধে একাধিক ওয়ারেন্ট রয়েছে। তাকে আদালতে প্রেরণের প্রস্তুতি নেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, এর আগেও বিভিন্ন সময়ে মাদক পাচারের সময় ঢাকা, চট্টগ্রামসহ টেকনাফে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হন। কারাগার থেকে জামিনে বের হয়ে ছদ্মবেশে পুনরায় অপরাধ কার্যক্রমে জড়িয়ে পড়েন বলেও অভিযোগ রয়েছে।

পুলিশ জানিয়েছে, এলাকায় মাদক ও মানবপাচারবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
Developed By AZAD WEB IT