সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
উখিয়ায় ৪ একর বনভূমি জবরদখলমুক্ত, উচ্ছেদ ৭ স্থাপনা সাবরাং ইউপি নির্বাচন: চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে নুরুল আলম টেকনাফকে বাল্যবিয়ে ও শিশুশ্রম মুক্ত ঘোষণা টেকনাফে ডাকাতির প্রস্তুতি, অস্ত্র-গুলিসহ ৩ জন আটক টেকনাফে বিজিবির অভিযানে ১৪ লাখ ইয়াবাসহ দুই পাচারকারী আটক উখিয়া-টেকনাফে জেলা পুলিশের বড় সাফল্য: আত্মসমর্পণের ডাকে সাড়া দিয়ে ফিরছেন শীর্ষ ডাকাত ও মানব পাচারকারীরা দুর্নীতি মামলায় সাময়িক বরখাস্ত বান্দরবান সদর উপজেলার পিআইও টেকনাফে হ্নীলায় জামাল মার্কেটে ভয়াবহ আগুন: ৪ কোটি টাকার ক্ষয়ক্ষতি মাদক কারবারিদের নতুন তালিকায় বাদ পড়তে দৌড়ঝাঁপ জেলার শীর্ষ মাদক কারবারীদের টেকনাফে শিশু সুরক্ষা নিয়ে সংলাপ অনুষ্ঠিত: প্রশাসনের জোরালো পদক্ষেপের আশ্বাস

উখিয়ায় বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট: ৪ জনকে ১১ হাজার টাকা জরিমানা

আমাদের টেকনাফ ডেস্ক: / ৮৮ বার পড়া হয়েছে
আপডেট সময় : সোমবার, ২ মার্চ, ২০২৬, ৮:৩৩ পূর্বাহ্ন

কক্সবাজারের উখিয়ায় পবিত্র রমজান উপলক্ষে বাজারদর নিয়ন্ত্রণ ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের সঠিক মূল্য নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের উদ্যোগে বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ৪ জন ব্যবসায়ীকে মোট ১১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

রবিবার (১ মার্চ) দুপুর ২টার দিকে উপজেলার কোটবাজার ও সোনারপাড়া বাজারে এ অভিযান পরিচালিত হয়। সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কামরুল ইসলাম এর নেতৃত্বে পরিচালিত অভিযানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী এবং থানা পুলিশের একটি টিম অংশগ্রহণ করে।

অভিযানকালে স্থানীয় সরকার আইন (ইউনিয়ন পরিষদ আইন, ২০০৯) এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ধারা ৩৮ অনুযায়ী মূল্য তালিকা প্রদর্শন না করা, অতিরিক্ত মূল্য আদায়সহ বিভিন্ন অনিয়মের দায়ে ৪ জন ব্যবসায়ীকে মোট ১১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা বলেন, “রমজান মাসে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্বাভাবিক রাখা এবং ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় উপজেলা প্রশাসন নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করছে। কোনো ব্যবসায়ী অনিয়ম করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
Developed By AZAD WEB IT