বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
টেকনাফে পাহাড়ি সন্ত্রাসী রিদুয়ান বাহিনীর অন্যতম সদস্য আব্দুর রহিম আটক উখিয়ায় মাটি খুঁড়তেই আগুন, এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন নৌপথ, দৈনিক সাড়ে ৩ হাজার পর্যটকের সবুজ সংকেত ফিফা বিশ্বকাপে প্রথম ম্যাচেই ওয়েলসকে রুখে দিল বাংলাদেশ মাদক মিয়ানমার থেকে কোনো না কোনোভাবে প্রবেশ করে: অর্থের অভাবে কারও পড়াশোনা বন্ধ হবে না, চিকিৎসাসেবাও সবার জন্য নিশ্চিত করা হবে সমাজকল্যাণ মন্ত্রীর টেকনাফে ৪ লাখ টাকা মুক্তিপণে অপহৃত ছাত্রদল সভাপতির ভাই উদ্ধার টেকনাফে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব ৮-১০টি পরিবার টেকনাফে কুরআনের মহা মিলনমেলা: প্রায় ৩ শতাধিক হাফেজের অংশগ্রহণে ইত্তেফাকুল হুফফাজের প্রতিযোগিতা সম্পন্ন টেকনাফে শাহপরীর দ্বীপে স্ত্রীকে অমানুষিক নির্যাতন, থানায় লিখিত অভিযোগ টেকনাফ নাফনদীতে ৫০ হাজার পিস মালিকবিহীন ইয়াবা উদ্ধার

যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ

এনএস, আবিদ মাহমুদ: / ৮৪ বার পড়া হয়েছে
আপডেট সময় : সোমবার, ২ মার্চ, ২০২৬, ৮:৩১ পূর্বাহ্ন

কলকাতায় মারা যাওয়া আওয়ামী লীগের সাবেক এমপি জোয়াহেরুলের মরদেহ রোববার (১ মার্চ রাতে) বেনাপোল দিয়ে দেশে এসেছে।

ভারতের কোলকাতায় একটি বেসরকারী হাসপাতালে তিনি চিকিৎসারত অবস্থায় শুক্রবার রাত ১০ টার দিকে মারা যান। রোববার রাত ৯ টা ৩০ মিনিটের সময় বেনাপোল চেকপোষ্ট দিয়ে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যেমে তার মরদেহ দেশে ফেরে।

বেনাপোল ইমিগ্রেশন ওসি সাখাওয়াত হোসেন বলেন ট্রাভেল পারমিটের মাধ্যেমে কোলকাতায় মৃত সাবেক এমপির মরদেহ বেনাপোল দিয়ে দেশে ফিরেছে। ইমিগ্রেশন এর আনুষ্ঠানিকতা শেষে তাকে তার আত্নীয় স্বজন নিয়ে গেছেন।

২০২৪ সালের ৫ আগষ্ট আওয়ামী লীগের পতনের পর তিনি অবৈধ পথে ভারতে পলায়ন করেন। গত সপ্তাহে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে কোলকাতার দমদম এলাকার ফিনিক্স মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়। এক সপ্তাহ হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালে তিনি মারা যান। চিকিৎসকদরে ভাষ্যমতে তার মাল্টি অর্গান ফেইলিওরের কারনে মৃত্যু হয়।

জোয়াহেরুলের মৃত্যুর সময় হাসপাতালে তার স্ত্রী ও মেয়ে ছিলেন। স্ত্রী মেডিকেল ভিসায় কোলকাতায় অবস্থান করছিলেন। এরপর তার অসুস্থার খবর পেয়ে মেয়ে জাকিয়া ইসলাম কোলকাতায় যান।

জোয়াহেরুল ইসলাম টাঙ্গাইল -৮ (বাসাইল-সখিপুর) আসন থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি এর আগে করটিয়া সরকাররি সা’দত কলেজ এর দুই বার ছাত্র সংসদ এর ভিপি নির্বাচিত হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
Developed By AZAD WEB IT