রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
সাবরাং ইউপি নির্বাচন: চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে নুরুল আলম টেকনাফকে বাল্যবিয়ে ও শিশুশ্রম মুক্ত ঘোষণা টেকনাফে ডাকাতির প্রস্তুতি, অস্ত্র-গুলিসহ ৩ জন আটক টেকনাফে বিজিবির অভিযানে ১৪ লাখ ইয়াবাসহ দুই পাচারকারী আটক উখিয়া-টেকনাফে জেলা পুলিশের বড় সাফল্য: আত্মসমর্পণের ডাকে সাড়া দিয়ে ফিরছেন শীর্ষ ডাকাত ও মানব পাচারকারীরা দুর্নীতি মামলায় সাময়িক বরখাস্ত বান্দরবান সদর উপজেলার পিআইও টেকনাফে হ্নীলায় জামাল মার্কেটে ভয়াবহ আগুন: ৪ কোটি টাকার ক্ষয়ক্ষতি মাদক কারবারিদের নতুন তালিকায় বাদ পড়তে দৌড়ঝাঁপ জেলার শীর্ষ মাদক কারবারীদের টেকনাফে শিশু সুরক্ষা নিয়ে সংলাপ অনুষ্ঠিত: প্রশাসনের জোরালো পদক্ষেপের আশ্বাস কক্সবাজার জেলার শ্রেষ্ঠ ওসি টেকনাফ মডেল থানার সাইফুল ইসলাম

টেকনাফ পৌরসভা নির্বাচনে আলোচনা শীর্ষে ইসমাইল

আমাদের টেকনাফ ডেস্ক: / ১৬২ বার পড়া হয়েছে
আপডেট সময় : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ৫:০০ অপরাহ্ন

আসন্ন টেকনাফ পৌরসভা নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। মেয়র পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় শীর্ষে রয়েছেন পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র মুহাম্মদ ইসমাইল। তিনি দীর্ঘদিন তৃণমূল পর্যায়ে রাজনৈতিক সম্পৃক্ততা সামাজিক কর্মকাণ্ড এবং জনসম্পৃক্ততার কারণে তিনি ইতোমধ্যেই পৌরবাসীর নজরে এসেছেন। এর আগেও টেকনাফ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র থাকাকালীন সময়েও ব্যাপক উন্নয়ন করে পৌর এলাকার লোকজনের কাছে জনপ্রিয় হয়ে উঠেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মুহাম্মদ ইসমাইল জামায়াতের রাজনীতির সাথে জড়িত থাকলেও তিনি সর্ব দলীয় লোকজনের জনপ্রিয়। তার নিজস্ব রয়েছে ভোট ব্যাংক। এমনকি সংগঠনকে শক্তিশালী করা, তরুণদের সম্পৃক্ত করা এবং ওয়ার্ডভিত্তিক গণসংযোগ জোরদার করার ক্ষেত্রে তার ভূমিকা ছিল উল্লেখযোগ্য। সম্প্রতি জাতীয় সংসদ নির্বাচনেও দাঁড়িপাল্লা মার্কায় পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে এগিয়ে থাকায় জনমনে ব্যাপক সাড়া পেলেছে। পৌরসভার ৯ ওয়ার্ডে তার উপস্থিতি ও মতবিনিময় সভা ঘিরে কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে।

টেকনাফ পৌরবাসীর অভিমত, যোগ্য নেতৃত্ব ও পৌরসভাবাসীর উন্নয়নবান্ধব, পরিচ্ছন্ন ভাবমূর্তি ও অভিজ্ঞতার সমন্বয় প্রয়োজন-যা পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র মুহাম্মদ ইসমাইলের মধ্যে তারা দেখতে পাচ্ছেন। বিশেষ করে মসজিদ-মাদরাসা, শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক কল্যাণমূলক উদ্যোগে তার সম্পৃক্ততা তাকে সাধারণ মানুষের কাছে আরও গ্রহণযোগ্য করে তুলেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
Developed By AZAD WEB IT