মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
উখিয়ায় ৪ একর বনভূমি জবরদখলমুক্ত, উচ্ছেদ ৭ স্থাপনা সাবরাং ইউপি নির্বাচন: চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে নুরুল আলম টেকনাফকে বাল্যবিয়ে ও শিশুশ্রম মুক্ত ঘোষণা টেকনাফে ডাকাতির প্রস্তুতি, অস্ত্র-গুলিসহ ৩ জন আটক টেকনাফে বিজিবির অভিযানে ১৪ লাখ ইয়াবাসহ দুই পাচারকারী আটক উখিয়া-টেকনাফে জেলা পুলিশের বড় সাফল্য: আত্মসমর্পণের ডাকে সাড়া দিয়ে ফিরছেন শীর্ষ ডাকাত ও মানব পাচারকারীরা দুর্নীতি মামলায় সাময়িক বরখাস্ত বান্দরবান সদর উপজেলার পিআইও টেকনাফে হ্নীলায় জামাল মার্কেটে ভয়াবহ আগুন: ৪ কোটি টাকার ক্ষয়ক্ষতি মাদক কারবারিদের নতুন তালিকায় বাদ পড়তে দৌড়ঝাঁপ জেলার শীর্ষ মাদক কারবারীদের টেকনাফে শিশু সুরক্ষা নিয়ে সংলাপ অনুষ্ঠিত: প্রশাসনের জোরালো পদক্ষেপের আশ্বাস

নাফ নদী থেকে ২টি নৌকাসহ ৭ জেলেকে ধরে নিয়ে গেল ‘আরাকান আর্মি’

আমাদের টেকনাফ ডেস্ক: / ১৪১ বার পড়া হয়েছে
আপডেট সময় : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬, ৭:৩৩ অপরাহ্ন

কক্সবাজারের টেকনাফের নাফ নদীর জলসীমা থেকে দুটি নৌকাসহ ৭ জন জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি সদস্যরা।

বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে সাড়ে ৩টায় দিকে শাহ পরীর দ্বীপ ঘোলারচর সংলগ্ন নাফ নদীতে মাছ শিকারের সময় একটি নৌকাসহ ৩ মাঝিমাল্লা ও মঙ্গলবার রাতে আরেকটি নৌকাসহ চার মাঝিমাল্লাদের ধরে নিয়ে গেছে বলে জানান সাবরাং ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আব্দুস সালাম।

ধরে নিয়ে যাওয়া জেলেরা হলেন: মো. আবুল কালাম (৫০), মো. ছাদেক (৩০), আ. শুকুর (৪০), মো. রবি আমল (১১), মঞ্জুর আলম (২৭), মো. রাসেল (১৮) ও মো. শরিফ (১২)। তাদের সবাই টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপের জালিয়া পাড়া ও দক্ষিণ পাড়ার বাসিন্দা।

সাবরাং ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আব্দুস সালাম জানান, নাফ নদীতে মাছ ধরার সময় দুই দিনে শাহ পরীর দ্বীপের ২টি নৌকাসহ ৭ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মির। আরাকান আর্মির কারণে নাফনদী-সাগরে মাছ শিকারে যাওয়া অসম্ভব হয়েছে পড়েছে। সাগর থেকে প্রায় সময় ট্রলারসহ জেলেদের ধরে নিয়ে যাচ্ছে। এভাবে চলতে থাকলে জেলে ও নৌকার মালিকদের মাঝে দুর্দিন নেমে আসবে। তাই এ ঘটনা বন্ধে সরকারে সহায়তা কামনা করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
Developed By AZAD WEB IT