পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে টেকনাফ উপজেলাবাসীসহ দেশ ও প্রবাসে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন- টেকনাফ ক্রাইম রিপোর্টার্স সোসাইটির সভাপতি ও টেকনাফ প্রেসক্লাবের আহবায়ক কমিটির সদস্য গিয়াস উদ্দিন ভূলু।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদ-উল-ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য বার্তা নিয়ে আসে। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এই ঈদ আমাদের মাঝে পারস্পরিক সৌহার্দ্য, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধকে আরও শক্তিশালী করে।
তিনি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং সবার সুখ-সমৃদ্ধি কামনা করেন এবং পবিত্র ঈদের এই আনন্দ সবার জীবনে বয়ে আনুক অনাবিল শান্তি-এই প্রত্যাশা ব্যক্ত করেন।