মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
মানব পাচার প্রতিরোধে অঙ্গীকার টেকনাফে সাংবাদিকদের মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ রচনা লিখে পুরস্কার পেলেন কক্সবাজারের ৬ শিক্ষার্থী চকরিয়ায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের উদ্যোগে বন্যার্ত ৮০০ নারী-পুরুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ: টেকনাফে ৮০ হাজার ইয়াবা সহ ছদ্মবেশী মাদক কারবারী ইমন আটক তিন প্রতিষ্ঠানের ‘জ্যাম’ ও ‘কেক’ বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ ফটিকছড়িতে হরতাল পালিত হয়েছে, অতিরিক্ত পুলিশ মোতায়েন প্রয়াত বিএনপি নেতার ছেলেকে সরানোর সুপারিশ; আওয়ামী লীগ নেতা হেলালকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করতে এমপি শাহজাহান চৌধুরীর ডিও লেটার ভাইরাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো প্রাইভেটকারে ৬ হাজার ইয়াবা, আটক-৩ কুতুবদিয়ায় ট্রলারডুবিতে ৪ জেলের মৃত্যু, নিখোঁজ এক জেলে ট্রলারসহ ৫ রোহিঙ্গাকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

রোহিঙ্গা সংকটের একমাত্র সমাধান প্রত্যাবাসন : শামা ওবায়েদ

আমাদের টেকনাফ ডেস্ক: / ১৩২ বার পড়া হয়েছে
আপডেট সময় : বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ৫:৩৭ অপরাহ্ন

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসনই সংকটের একমাত্র কার্যকর সমাধান।

২৫ মার্চ বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে জাতিসংঘ শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর)-এর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ইভো ফ্রেইজেনের সঙ্গে বৈঠককালে তিনি এ মন্তব্য করেন। এ বিষয়ে তিনি আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে কাজ করার জন্য বাংলাদেশের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

বৈঠকে প্রতিমন্ত্রী জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জন্য ইউএনএইচসিআরের অব্যাহত সহায়তার প্রশংসা করেন, বিশেষ করে রোহিঙ্গা রেসপন্স প্ল্যানের আওতায় তাদের নেতৃত্বের কথা তুলে ধরেন।

শামা ওবায়েদ ইসলাম বলেন, রোহিঙ্গাদের প্রত্যাবাসনের জন্য বাস্তবসম্মত পথ খুঁজে বের করা এবং একই সঙ্গে ভাসানচর ও কক্সবাজারে মানবিক সহায়তা অব্যাহত রাখতে বাংলাদেশ ইউএনএইচসিআর এবং অন্যান্য অংশীদারদের সঙ্গে কাজ অব্যাহত রাখবে।

অর্থায়নের চ্যালেঞ্জ তুলে ধরে তিনি ইউএনএইচসিআর-কে যৌথ সাড়াদান পরিকল্পনার (জেআরপি) আওতায় খাদ্য, ওষুধ, পানি ও স্যানিটেশন এবং শিক্ষাসহ জরুরি মানবিক চাহিদা পূরণের প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানান।

উভয় পক্ষ রোহিঙ্গা ইস্যুর প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের মনোযোগ ধরে রাখতে একসঙ্গে কাজ করার বিষয়ে সম্মত হন।

ফ্রেইজেন বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশের অব্যাহত উদারতার প্রশংসা করেন এবং মানবিক সংকট মোকাবিলায় দেশটিকে সহায়তা করার জন্য ইউএনএইচসিআরের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
Developed By AZAD WEB IT