বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
শিরোনাম :
টেকনাফে অগ্নিকাণ্ডে ১৮ বসতঘর পুড়ে ছাই টেকনাফে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড প্রাপ্ত পলাতক আসামি আটক টেকনাফে পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্তসহ আটক-১৮ টেকনাফ এজাহার সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা সভা অনুষ্ঠিত টেকনাফে ৩৬ হাজার পিস ইয়াবাসহ আটক-১ টেকনাফে র‍্যাবের অভিযানে অস্ত্রসহ ৩ মাদক কারবারি আটক টেকনাফ স্থলবন্দর পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী টেকনাফে স্বরাষ্ট্রমন্ত্রীর আগমন ঘিরে প্রত্যাশার পাহাড় মালয়েশিয়াগামী ২৭৩ জন যাত্রী নিয়ে ট্রলারডুবি: ৯ জন জীবিত উদ্ধার টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

টেকনাফে নাফনদীর মোহনা থেকে ১৩ জেলেকে ‘আরাকান আর্মি ধরে নিয়ে গেছে

আমাদের টেকনাফ ডেস্ক: / ৫৭ বার পড়া হয়েছে
আপডেট সময় : শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ৭:৩৯ পূর্বাহ্ন

কক্সবাজারের টেকনাফ থেকে তিনটি নৌকাসহ ১৩ জেলেকে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা ধরে নিয়ে গেছে বলে খবর পাওয়া গেছে।

২৮ মার্চ শনিবার সকাল ৭টার দিকে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ ঘোলারচর সংলগ্ন নাইক্ষ্যংদিয়া এলাকায় মাছ শিকারের সময় তাদের ধরে নিয়ে গেছে বলে জানান সাবরাং ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ৭,৮,৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ফারিহা ইয়াছমিন।

আটককৃত জেলেরা হল, মো. মোস্তাফিজুর রহমান (৪০), মো. ফরিদ হোসেন (৩০), মো. রবিউল হাসান (১৭), মো. কালাম (৩০), মো. হোসেন আম্মদ (৩৮), মো. মীর কাশেম আলী (৪০), মো. গিয়াস উদ্দিন, মো. সালাউদ্দিন (১৮), মো. মহিউদ্দিন (২২), মো. মলা কালু মিয়া (৫৫), মো. আবু তাহের ( ৪০), মো. আবদুল খালেক ও মো. জাবের মিয়া (২৪)।

আটক জেলেদের সকলের বাড়ি টেকনাফের শাহপরীর দ্বীপ মাঝর পাড়া ও ডাংঙ্গর পাড়া গ্রামে।

ফিরে আসা জেলেদের বরাত দিয়ে শাহপরীর দ্বীপ পশ্চিম পাড়া জেলে সমিতির সভাপতি আব্দুল গফুর বলেন, ভোর ৪টার দিকে তাদের ঘাটের ইঞ্জিন চালিত কিছু নৌকা নাফনদীর মোহনায় মাছ শিকারে যায়। সকাল ৭টার দিকে বেশ কয়েকটি নৌকাকে স্পিড বোট নিয়ে ধাওয়া করে আরাকান আর্মি। পরে অস্ত্রের মুখে ৩টি নৌকাসহ ১৩ জেলেকে ধরে নিয়ে যায় তারা।

বিষয়টি বিজিবি ও স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে। এ ঘটনায় মাছ ধরার নৌকার মালিক ও জেলেরা আতঙ্কের মধ্য রয়েছে বলেও জানান তিনি।
সাবরাং ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ৭,৮,৯ ওয়ার্ডের ইউপি সদস্য ফারিহা ইয়াছমিন বলেন, আরাকান আর্মির কারণে নাফনদী-সাগরে মাছ শিকারে যাওয়া অসম্ভব হয়ে পড়েছে। এভাবে চলতে থাকলে জেলে-নৌকার মালিকদের মাঝে দুর্দিন নেমে আসবে। তাই এ ঘটনা বন্ধে সরকারে সহতায় কামনা করছি।

এব্যাপারে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ইনামুল হাফিজ নাদিম বলেন, নৌকার মালিক ও জেলে পরিবারের পক্ষ থেকে এখনো লিখিতভাবে কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে ধরে নিয়ে যাওয়া জেলেদের ফেরত আনতে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী কাজ চালিয়ে যাচ্ছে।

স্থানীয় জেলে সমিতির সূত্রে জানা যায়, গত দেড় বছরে অন্তত চার শতাধিক জেলেকে নানা সময় আরকান আর্মি সীমানা লঙ্ঘনের অভিযোগে ধরে নিয়ে গেছে। যাদের মধ্যে প্রায় আড়াই শতাধিক জেলেকে ফিরিয়ে আনা হয়েছে। সবশেষ গত ১৬ ফেব্রুয়ারি ফেরত আসেন ৭৩ জেলে। আরও ৩২টি ট্রলার ও ১৭২ জন জেলে রাখাইন রাজ্যের কারাগারে আটকা রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
Developed By AZAD WEB IT