রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সাবরাং ইউপি নির্বাচন: চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে নুরুল আলম টেকনাফকে বাল্যবিয়ে ও শিশুশ্রম মুক্ত ঘোষণা টেকনাফে ডাকাতির প্রস্তুতি, অস্ত্র-গুলিসহ ৩ জন আটক টেকনাফে বিজিবির অভিযানে ১৪ লাখ ইয়াবাসহ দুই পাচারকারী আটক উখিয়া-টেকনাফে জেলা পুলিশের বড় সাফল্য: আত্মসমর্পণের ডাকে সাড়া দিয়ে ফিরছেন শীর্ষ ডাকাত ও মানব পাচারকারীরা দুর্নীতি মামলায় সাময়িক বরখাস্ত বান্দরবান সদর উপজেলার পিআইও টেকনাফে হ্নীলায় জামাল মার্কেটে ভয়াবহ আগুন: ৪ কোটি টাকার ক্ষয়ক্ষতি মাদক কারবারিদের নতুন তালিকায় বাদ পড়তে দৌড়ঝাঁপ জেলার শীর্ষ মাদক কারবারীদের টেকনাফে শিশু সুরক্ষা নিয়ে সংলাপ অনুষ্ঠিত: প্রশাসনের জোরালো পদক্ষেপের আশ্বাস কক্সবাজার জেলার শ্রেষ্ঠ ওসি টেকনাফ মডেল থানার সাইফুল ইসলাম

টেকনাফে বাস ও টমটম সংঘর্ষে কিশোর নিহত:

আমাদের টেকনাফ ডেস্ক: / ১৯২ বার পড়া হয়েছে
আপডেট সময় : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন

কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী এলাকায় যাত্রীবাহী বাস ও টমটমের সংঘর্ষে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা যায়নি।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বেলা ১১টার দিকে পালংখালী ইউনিয়নের বালুখালী কাস্টমস মোড় সংলগ্ন কাকড়া ব্রিজের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দারা জানান, টেকনাফগামী পালকী পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে কুতুপালংগামী একটি টমটমকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আনুমানিক ১৬ বছর বয়সী এক কিশোর নিহত হয়। আহত হন টমটমের আরও কয়েকজন যাত্রী। আহতদের উদ্ধার করে দ্রুত নিকটস্থ ফিল্ড হাসপাতালসহ বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে পাঠানো হয়েছে। তাদের মধ্যে অন্তত তিনজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। দুর্ঘটনার পর বাসচালক পালিয়ে যান। নিহত ও আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। খবর পেয়ে শাহপুরী হাইওয়ে থানার সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন এবং দুর্ঘটনায় জড়িত যানবাহন দুটি থানায় নিয়ে যান।

শাহপুরী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। দুর্ঘটনার পর এলাকায় কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
Developed By AZAD WEB IT