সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
উখিয়ায় ৪ একর বনভূমি জবরদখলমুক্ত, উচ্ছেদ ৭ স্থাপনা সাবরাং ইউপি নির্বাচন: চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে নুরুল আলম টেকনাফকে বাল্যবিয়ে ও শিশুশ্রম মুক্ত ঘোষণা টেকনাফে ডাকাতির প্রস্তুতি, অস্ত্র-গুলিসহ ৩ জন আটক টেকনাফে বিজিবির অভিযানে ১৪ লাখ ইয়াবাসহ দুই পাচারকারী আটক উখিয়া-টেকনাফে জেলা পুলিশের বড় সাফল্য: আত্মসমর্পণের ডাকে সাড়া দিয়ে ফিরছেন শীর্ষ ডাকাত ও মানব পাচারকারীরা দুর্নীতি মামলায় সাময়িক বরখাস্ত বান্দরবান সদর উপজেলার পিআইও টেকনাফে হ্নীলায় জামাল মার্কেটে ভয়াবহ আগুন: ৪ কোটি টাকার ক্ষয়ক্ষতি মাদক কারবারিদের নতুন তালিকায় বাদ পড়তে দৌড়ঝাঁপ জেলার শীর্ষ মাদক কারবারীদের টেকনাফে শিশু সুরক্ষা নিয়ে সংলাপ অনুষ্ঠিত: প্রশাসনের জোরালো পদক্ষেপের আশ্বাস

টেকনাফে পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্তসহ আটক-১৮

নবীর আলী, টেকনাফ: / ৭৮ বার পড়া হয়েছে
আপডেট সময় : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ৪:০৮ অপরাহ্ন

কক্সবাজারের টেকনাফে সাজাপ্রাপ্ত ও গ্রেফতারি পরোয়ানাভুক্তসহ বিভিন্ন অপরাধে জড়িত ১৮ জন আসামিকে আটক করেছে টেকনাফ মডেল থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাত সাড়ে ৯ টার দিকে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি)
সাইফুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, টেকনাফ থানা এলাকার বিভিন্ন স্থানে পৃথক অভিযান পরিচালনা করে পুলিশ। এতে ৫ বছর সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ১ জন, ৭টি জিআর ও ৭টি সিআর পরোয়ানার ১৪ জন পলাতক আসামি এবং নিয়মিত মামলার ৩ জনসহ ১৮ জনকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, কক্সবাজার পুলিশ সুপারের  নির্দেশনায় এবং টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন পুলিশ পরিদর্শক (অপারেশন) কামাল হোসেন।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। পরোয়ানাভুক্ত আসামিদের আটক এবং মাদক ও অস্ত্র উদ্ধার কার্যক্রম জোরদারে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
Developed By AZAD WEB IT