সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
উখিয়ায় ৪ একর বনভূমি জবরদখলমুক্ত, উচ্ছেদ ৭ স্থাপনা সাবরাং ইউপি নির্বাচন: চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে নুরুল আলম টেকনাফকে বাল্যবিয়ে ও শিশুশ্রম মুক্ত ঘোষণা টেকনাফে ডাকাতির প্রস্তুতি, অস্ত্র-গুলিসহ ৩ জন আটক টেকনাফে বিজিবির অভিযানে ১৪ লাখ ইয়াবাসহ দুই পাচারকারী আটক উখিয়া-টেকনাফে জেলা পুলিশের বড় সাফল্য: আত্মসমর্পণের ডাকে সাড়া দিয়ে ফিরছেন শীর্ষ ডাকাত ও মানব পাচারকারীরা দুর্নীতি মামলায় সাময়িক বরখাস্ত বান্দরবান সদর উপজেলার পিআইও টেকনাফে হ্নীলায় জামাল মার্কেটে ভয়াবহ আগুন: ৪ কোটি টাকার ক্ষয়ক্ষতি মাদক কারবারিদের নতুন তালিকায় বাদ পড়তে দৌড়ঝাঁপ জেলার শীর্ষ মাদক কারবারীদের টেকনাফে শিশু সুরক্ষা নিয়ে সংলাপ অনুষ্ঠিত: প্রশাসনের জোরালো পদক্ষেপের আশ্বাস

টেকনাফ প্রেসক্লাবের উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

শামসু উদ্দিন, টেকনাফ: / ৭০ বার পড়া হয়েছে
আপডেট সময় : রবিবার, ৩ মে, ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন

কক্সবাজারের টেকনাফ প্রেসক্লাবের উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।
৩ মে রোববার বিকেলে টেকনাফ প্রেসক্লাবের হলরুমে তা অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবের সদস্য মাওলানা মো. জুবাইয়ের কোরআন তেলাওয়াতের মাধ্যমে আহবায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে সদস্য নাছির উদ্দীন রাজ এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখছেন- টেকনাফ প্রেসক্লাবের সদস্য সচিব মাওলানা সাইফুল ইসলাম সাইফী, সদস্য নুরুল করিম রাসেল, গিয়াস উদ্দিন ভুলু, আমান উল্লাহ কবির, জিয়াবুল হক।
উপস্থিত ছিলেন- সাংবাদিক মিজানুর রহমান, শামসু উদ্দিন, এম এ হাসান, আমান উল্লাহ, নুরুল আলম, আবদুল ওয়াজেদ, সাইফুল ইসলাম, মোঃ তোফায়েল বিন আজাদ।

এসময় বক্তারা জানান, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে স্বাধীন গণমাধ্যম অপরিহার্য। গণমাধ্যমের কণ্ঠরোধ করে কখনোই সুশাসন প্রতিষ্ঠা সম্ভব নয়। সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, মর্যাদা ও স্বাধীনভাবে কাজের পরিবেশ নিশ্চিতের দাবি করেন।

বক্তারা ভবিষ্যতে সাংবাদিক সমাজের ঐক্য আরও সুদৃঢ় করে গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেন।

প্রতিবছর ৩ মে বিশ্বব্যাপী বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হয়। সাংবাদিকদের স্বাধীনতা, পেশাগত নিরাপত্তা, মত প্রকাশের অধিকার এবং সংবাদপত্রের স্বাধীনতার গুরুত্ব তুলে ধরতে ১৯৯৩ সালে জাতিসংঘ এ দিনটিকে স্বীকৃতি দেয়। গণমাধ্যমের ওপর আক্রমণ প্রতিহত এবং পেশাগত নীতি অনুসরণের শপথ নেওয়ার দিন এটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
Developed By AZAD WEB IT