বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
শিরোনাম :
মানব পাচার প্রতিরোধে অঙ্গীকার টেকনাফে সাংবাদিকদের মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ রচনা লিখে পুরস্কার পেলেন কক্সবাজারের ৬ শিক্ষার্থী চকরিয়ায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের উদ্যোগে বন্যার্ত ৮০০ নারী-পুরুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ: টেকনাফে ৮০ হাজার ইয়াবা সহ ছদ্মবেশী মাদক কারবারী ইমন আটক তিন প্রতিষ্ঠানের ‘জ্যাম’ ও ‘কেক’ বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ ফটিকছড়িতে হরতাল পালিত হয়েছে, অতিরিক্ত পুলিশ মোতায়েন প্রয়াত বিএনপি নেতার ছেলেকে সরানোর সুপারিশ; আওয়ামী লীগ নেতা হেলালকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করতে এমপি শাহজাহান চৌধুরীর ডিও লেটার ভাইরাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো প্রাইভেটকারে ৬ হাজার ইয়াবা, আটক-৩ কুতুবদিয়ায় ট্রলারডুবিতে ৪ জেলের মৃত্যু, নিখোঁজ এক জেলে ট্রলারসহ ৫ রোহিঙ্গাকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

টেকনাফে টেলিভিশন জার্নালিস্ট সোসাইটির জরুরি সভা অনুষ্ঠিত:

আমাদের টেকনাফ ডেস্ক: / ৫২ বার পড়া হয়েছে
আপডেট সময় : বুধবার, ২৭ মে, ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন

টেকনাফে টেলিভিশন জার্নালিস্ট সোসাইটির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ মে) টেকনাফে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নুরতাজুল মোস্তফা শাহীন শাহ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আব্দুস সালাম।
সভায় বক্তব্য রাখেন- ডিবিসি টেলিভিশনের টেকনাফ প্রতিনিধি মোহাম্মদ শাহীন, মোহনা টেলিভিশনের মোহাম্মদ আবছার কবির আকাশ, স্টার নিউজের মোহাম্মদ শহীদ উল্লাহ, জিটিভির মোহাম্মদ সোহেল এবং এনটিভির নোমান অরুপসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ। এ সময় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

সভায় সর্বসম্মতিক্রমে মোহনা টেলিভিশনের প্রতিনিধি মো. আবছার কবির আকাশকে আহ্বায়ক, স্টার নিউজের শহীদ উল্লাহকে যুগ্ম আহ্বায়ক এবং জিটিভির মোহাম্মদ সোহেলকে সদস্য সচিব করে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এছাড়াও ডিবিসি টেলিভিশনের মোহাম্মদ শাহীন ও এনটিভির নোমান অরুপকে সদস্য করা হয়।
সভায় আগামী তিন মাসের মধ্যে টেকনাফে কর্মরত সকল টেলিভিশন সাংবাদিকদের সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।

উল্লেখ্য, ২০১৭ সালের ৭ জুলাই টেকনাফে কর্মরত টেলিভিশন সাংবাদিকদের নিয়ে সংগঠনটির যাত্রা শুরু হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
Developed By AZAD WEB IT