রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সাবরাং ইউপি নির্বাচন: চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে নুরুল আলম টেকনাফকে বাল্যবিয়ে ও শিশুশ্রম মুক্ত ঘোষণা টেকনাফে ডাকাতির প্রস্তুতি, অস্ত্র-গুলিসহ ৩ জন আটক টেকনাফে বিজিবির অভিযানে ১৪ লাখ ইয়াবাসহ দুই পাচারকারী আটক উখিয়া-টেকনাফে জেলা পুলিশের বড় সাফল্য: আত্মসমর্পণের ডাকে সাড়া দিয়ে ফিরছেন শীর্ষ ডাকাত ও মানব পাচারকারীরা দুর্নীতি মামলায় সাময়িক বরখাস্ত বান্দরবান সদর উপজেলার পিআইও টেকনাফে হ্নীলায় জামাল মার্কেটে ভয়াবহ আগুন: ৪ কোটি টাকার ক্ষয়ক্ষতি মাদক কারবারিদের নতুন তালিকায় বাদ পড়তে দৌড়ঝাঁপ জেলার শীর্ষ মাদক কারবারীদের টেকনাফে শিশু সুরক্ষা নিয়ে সংলাপ অনুষ্ঠিত: প্রশাসনের জোরালো পদক্ষেপের আশ্বাস কক্সবাজার জেলার শ্রেষ্ঠ ওসি টেকনাফ মডেল থানার সাইফুল ইসলাম

চকরিয়া ও মাতামুহুরীর ৮০ হতদরিদ্র পরিবারের নারী-পুরুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের চেক বিতরণ

আমাদের টেকনাফ ডেস্ক: / ৬৩ বার পড়া হয়েছে
আপডেট সময় : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ১:১৭ অপরাহ্ন

কক্সবাজারের চকরিয়া ও মাতামুহুরী উপজেলার ৮০ হতদরিদ্র পরিবারের নারী-পুরুষের মাঝে প্রধানমন্ত্রী

কার্যালয়ের ত্রাণ তহবিল থেকে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) সকালে চকরিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চকরিয়া ও মাতামুহুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার।

চেক বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান চৌধুরী খোকন মিয়া, মাতামুহুরী উপজেলা বিএনপির সভাপতি জামিল ইব্রাহিম চৌধুরী ও ঢেমুশিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল আলম। এছাড়া অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের সরকারি দপ্তরের বিভিন্ন কর্মকর্তা ও সংশ্লিষ্ট ইউনিয়নের জনপ্রতিনিধি এবং উপকারভোগী পরিবারের নারী-পুরুষ সদস্যরা উপস্থিত ছিলেন।

ইউএনও শাহীন দেলোয়ার বলেন, প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অনুদানের মাধ্যমে সমাজের অসহায়, দুস্থ ও দরিদ্র মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এই সহায়তা কর্মসুচির আওতায় চকরিয়া ও মাতামুহুরী উপজেলার সুবিধাবঞ্চিত ৮০ হতদরিদ্র পরিবারের আর্থিক সংকট লাঘবে সহায়ক হিসেবে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। ##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
Developed By AZAD WEB IT