শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
ভদ্রপল্লীতেও দুষ্টু লোক থাকে” চকরিয়ায় যাত্রীবাহি দুই বাসের সংঘর্ষে শিশুসহ নিহত ২, আহত- ৩৫ টেকনাফে মানবপাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত টেকনাফে অস্ত্রের মুখে চালককে জিম্মি করে টমটম ছিনিয়ে নিল দুর্বৃত্তরা চকরিয়া ও মাতামুহুরীর ৮০ হতদরিদ্র পরিবারের নারী-পুরুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের চেক বিতরণ টেকনাফে ১৩০ দুস্থ জেলে ও অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ: বিএনপি নেতার আবেদনে মাতামুহুরী নদীর ভাঙ্গন ঠেকাতে ২৪ শত মিটার টেকসই সিসিব্লক বসাতে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ উখিয়ায় সরকারি বরাদ্দের ৮২ বস্তা চাল জব্দ, গুদাম সিলগালা উখিয়ায় ২০ হাজার ইয়াবা গায়েব করে দুই রোহিঙ্গাকে ছেড়ে দিল পুলিশ ৯ বছরেও বদলায়নি” এবারের ঈদেও নিজভূমিতে ফেরা হলো না রোহিঙ্গাদের

টেকনাফে অস্ত্রের মুখে চালককে জিম্মি করে টমটম ছিনিয়ে নিল দুর্বৃত্তরা

আমাদের টেকনাফ ডেস্ক: / ১৭ বার পড়া হয়েছে
আপডেট সময় : রবিবার, ৭ জুন, ২০২৬, ৫:৩১ অপরাহ্ন

টেকনাফ সদর ইউনিয়নের হাতিয়ার ঘোনা এলাকায় এক চালককে অস্ত্রের মুখে জিম্মি করে টমটম ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।

ভুক্তভোগী মো. আলম (৪০) টেকনাফ সদর ইউনিয়নের নতুন পল্লানপাড়া আবদুল জলিলের ছেলে।

রবিবার (৭ জুন) রাত আনুমানিক ৮টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের হাতিয়ার ঘোনা কবরস্থানের পাশের সড়কে এ ঘটনা ঘটে।

মো. আলম জানান, তিনি টেকনাফ ঝর্ণাচত্বর থেকে ভাড়া নিয়ে সদর ইউনিয়নের দরগাহছড়া এলাকায় যাত্রী পৌঁছে দিয়ে ফেরার পথে একদল সংঘবদ্ধ দুর্বৃত্ত সড়কে ব্যারিকেড সৃষ্টি করে তার গতিরোধ করে। পরে অস্ত্রের মুখে জিম্মি করে তাকে মারধর করা হয় এবং তার টমটমটি ছিনিয়ে নিয়ে যায়।

তিনি আরও জানান, ঘটনার পর স্থানীয় লোকজনের সহযোগিতায় বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও টমটমটির কোনো সন্ধান পাওয়া যায়নি। আহত অবস্থায় তিনি হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন।

এব্যাপার টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, টমটম ছিনিয়ে নেওয়ার ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে বিষয়টি সম্পর্কে খোঁজখবর নেয়া হচ্ছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
Developed By AZAD WEB IT