বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রলারসহ ৫ রোহিঙ্গাকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি মিয়ানমার-ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী” হোয়াইক্যংয়ের কথিত ঠিকাদার শীর্ষ মাদক ব্যবসায়ী যুবদল নেতা ফরিদ ও মৎস্যজীবি দল নেতা আজম ইয়াবাসহ আটক ভদ্রপল্লীতেও দুষ্টু লোক থাকে” চকরিয়ায় যাত্রীবাহি দুই বাসের সংঘর্ষে শিশুসহ নিহত ২, আহত- ৩৫ টেকনাফে মানবপাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত টেকনাফে অস্ত্রের মুখে চালককে জিম্মি করে টমটম ছিনিয়ে নিল দুর্বৃত্তরা চকরিয়া ও মাতামুহুরীর ৮০ হতদরিদ্র পরিবারের নারী-পুরুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের চেক বিতরণ টেকনাফে ১৩০ দুস্থ জেলে ও অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ: বিএনপি নেতার আবেদনে মাতামুহুরী নদীর ভাঙ্গন ঠেকাতে ২৪ শত মিটার টেকসই সিসিব্লক বসাতে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ

ট্রলারসহ ৫ রোহিঙ্গাকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

আমাদের টেকনাফ ডেস্ক: / ৭ বার পড়া হয়েছে
আপডেট সময় : সোমবার, ২৯ জুন, ২০২৬, ৩:৩৮ অপরাহ্ন

কক্সবাজারের টেকনাফ সংলগ্ন বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে মিয়ানমারের জলসীমায় প্রবেশের সময় একটি মাছ ধরার ট্রলারসহ ৫ জন রোহিঙ্গা মাঝিমাল্লাকে আটক করেছে আরাকান আর্মি।

সোমবার (২৯ জুন) বিকেল ৩ টায় ফিশিং ট্রলারের মালিক আলী আহম্মদ আরাকান আর্মি কর্তৃক আটকের বিষয়টি নিশ্চিত করেন। রোববার (২৮ জুন) দুপুরের পর এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন তিনি।

অপহৃত জেলে সালাম নুর (৩১), মো. আইয়ুব (৩৭), মো. আজিজুল্লাহ (৩০), সৈয়দ হোসেন (২৫) এবং মো. আইয়ুব (২৪) সকলেই টেকনাফ ও উখিয়ার রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের বাসিন্দা।

জানা যায়, ১৭ জুন টেকনাফ পৌরসভার কায়ুকখালী বোটঘাট থেকে একটি কাঠের ট্রলার মাছ ধরার উদ্দেশ্যে বঙ্গোপসাগরে যায়। পরবর্তীতে মাছ ধরার সময় ট্রলারটি মিয়ানমারের জলসীমায় চলে গেলে আরাকান আর্মি সেটি জব্দ করে এবং ট্রলারে থাকা ৫ জন রোহিঙ্গা মাঝিমাল্লাকে আটক করে।

ট্রলারের মালিক সাবরাং ইউনিয়নের ডেইল এলাকার বাসিন্দা আলী আহম্মদ বলেন, ১৭ জুন ট্রলারটি কায়ুকখালী বোটঘাট থেকে মাছ ধরতে যায়। পরদিন মাঝিমাল্লারা মোবাইল ফোনে জানায়, তারা মাছ পাচ্ছে না, তাই আরও দক্ষিণ দিকে যাচ্ছে। এরপর থেকে তাদের সঙ্গে আর কোনো যোগাযোগ করা যায়নি। পরে রোববার ফেসবুকে প্রকাশিত একটি ছবিতে তাদের শনাক্ত করি। বিষয়টি বিজিবিকে জানানো হয়েছে।

কায়ুকখালী বোট মালিক সমিতির সভাপতি সাজেদ আহমদ বলেন, আলী আহম্মদের মালিকানাধীন ট্রলারটি ৫ জন রোহিঙ্গা মাঝিমাল্লাকে নিয়ে মাছ ধরতে সাগরে যায়। এরপর তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি। পরে জানতে পারি, ট্রলারসহ মাঝিমাল্লাদের আরাকান আর্মি আটক করেছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মো. অনীক চৌধুরী বলেন, আরাকান আর্মি একটি মাছ ধরার ট্রলারসহ ৫ জন মাঝিমাল্লাকে আটক করেছে বলে আমরা জেনেছি। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
Developed By AZAD WEB IT