শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
চকরিয়া ও মাতামুহুরীর ৮০ হতদরিদ্র পরিবারের নারী-পুরুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের চেক বিতরণ টেকনাফে ১৩০ দুস্থ জেলে ও অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ: বিএনপি নেতার আবেদনে মাতামুহুরী নদীর ভাঙ্গন ঠেকাতে ২৪ শত মিটার টেকসই সিসিব্লক বসাতে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ উখিয়ায় সরকারি বরাদ্দের ৮২ বস্তা চাল জব্দ, গুদাম সিলগালা উখিয়ায় ২০ হাজার ইয়াবা গায়েব করে দুই রোহিঙ্গাকে ছেড়ে দিল পুলিশ ৯ বছরেও বদলায়নি” এবারের ঈদেও নিজভূমিতে ফেরা হলো না রোহিঙ্গাদের প্যারিস গেলেন ড. ইউনূস, বিমানবন্দরে ভিভিআইপি প্রটোকল টেকনাফে টেলিভিশন জার্নালিস্ট সোসাইটির জরুরি সভা অনুষ্ঠিত: ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হা’ম’লা: কোরবানির ঈদে দেশীয় গরুর চাহিদা বেশি, চকরিয়ায় হাটে তোলা হচ্ছে ৪৪ হাজার পশু

বিএনপি নেতার আবেদনে মাতামুহুরী নদীর ভাঙ্গন ঠেকাতে ২৪ শত মিটার টেকসই সিসিব্লক বসাতে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ

এম জিয়াবুল হক, চকরিয়া: / ১৩ বার পড়া হয়েছে
আপডেট সময় : সোমবার, ১ জুন, ২০২৬, ৫:৪১ অপরাহ্ন

কক্সবাজারের চকরিয়া উপজেলার বুকচিড়ে প্রবাহিত মাতামুহুরী নদীর ভয়াল থাবায় প্রতিবছর বর্ষাকালে নদীতে বিলীন হচ্ছে জনবসতিপূর্ন বেসুমার জনপদ। এমন পরিস্থিতিতে নিজেদের বাপ-দাদার বাড়িভিটায় বসবাস করা নিয়ে রীতিমতো আতঙ্কে ভুগছেন হাজারো পরিবার।

বর্তমানে চকরিয়া পৌরশহর রক্ষা বাঁধ এবং নামার চিরিঙ্গা মামা- ভাগিনার মাজার, মজিদিয়া মাদরাসা পয়েন্ট এবং আবদুলবারী পাড়াসহ আশপাশের কয়েকটি এলাকার শত শত বসতবাড়ি এখন নদী গর্ভে তলিয়ে যাবার উপক্রম হয়েছে।

চকরিয়া পৌরসভার নদীভাঙ্গন কবলিত মানুষের দুর্বিসহ অবস্থা তুলে মাতামুহুরী নদীর করাল গ্রাস থেকে আতঙ্কিত জনগণের সুরক্ষা নিশ্চিতে টেকসই সিসিব্লক দ্বারা নদীর তীর সংরক্ষণ কাজ বাস্তবায়নে সহযোগিতা চেয়ে চকরিয়া পেকুয়া (কক্সবাজার-০১) আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের কাছে গত ২৪ মে তারিখে একটি লিখিত আবেদন জানিয়েছেন চকরিয়া পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক এম. আবদুর রহিম।

আবেদনের সুত্র ধরে চকরিয়া পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক এম আবদুর রহিম বলেন, মাতামুহুরী নদীর তীব্র ভাঙ্গনের হুমকির মুখে থাকা চকরিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের গাইড বাঁধ থেকে মজিদিয়া মাদরাসা পর্যন্ত ১৬০০ মিটার, পাশের ৮ নম্বর ওয়ার্ডের মজিদিয়া মাদরাসা অংশ থেকে নামার চিরিঙ্গা মামা-ভাগিনা মাজার পর্যন্ত ৭০০ মিটার এবং চকরিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের আবদুলবারী পাড়ার ড্রেন থেকে আমানপাড়ার রাস্তার মাথা পর্যন্ত ১০০ মিটার এলাকায় নদীতে টেকসই সিসিব্লক দ্বারা উন্নয়ন কাজ বাস্তবায়নের জন্য জনদাবি তুলে ধরা হয়েছে।

বিএনপি নেতা আবদুর রহিম কতৃক জনস্বার্থ সংশ্লিষ্ট এই আবেদনে সাড়া দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জরুরি ভিত্তিতে মাতামুহুরী নদীর ভাঙ্গন ঠেকাতে ২৪ শত মিটার এলাকায় টেকসই সিসিব্লক দ্বারা নদীর তীর সংরক্ষণ কাজ বাস্তবায়নের জন্য পানি উন্নয়ন বোর্ড কক্সবাজারের নির্বাহী প্রকৌশলীকে নির্দেশনা দিয়েছেন।

এবিষয়ে পানি উন্নয়ন বোর্ড কক্সবাজার কার্যালয়ের উপবিভাগীয় প্রকৌশলী মোঃ সালাহউদ্দিন আহমেদ বলেন, মাতামুহুরী নদীর ভাঙ্গন ঠেকাতে চকরিয়া পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদকের দেওয়া আবেদনটি এখনো নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে পৌছায়নি। তিনি বলেন, আবেদনপত্র প্রাপ্তি সাপেক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের নির্দেশনার আলোকে মাতামুহুরী নদীর তীর সংরক্ষণ কাজ বাস্তবায়নে পাউবোর পক্ষথেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

জানতে চাইলে চকরিয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক এম আবদুর রহিম বলেন, কোরবানি ঈদের ছুটিতে অফিস বন্ধ হয়ে যাবার কারণে স্বরাষ্ট্রমন্ত্রীর সুপারিশকৃত আবেদনের কপিটি জমা দেওয়া যায়নি। তবে ছুটি শেষে সরকারি অফিস খোলার পর নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে আবেদনটি জমা দেওয়া হবে। ##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
Developed By AZAD WEB IT