মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
উখিয়ায় ৪ একর বনভূমি জবরদখলমুক্ত, উচ্ছেদ ৭ স্থাপনা সাবরাং ইউপি নির্বাচন: চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে নুরুল আলম টেকনাফকে বাল্যবিয়ে ও শিশুশ্রম মুক্ত ঘোষণা টেকনাফে ডাকাতির প্রস্তুতি, অস্ত্র-গুলিসহ ৩ জন আটক টেকনাফে বিজিবির অভিযানে ১৪ লাখ ইয়াবাসহ দুই পাচারকারী আটক উখিয়া-টেকনাফে জেলা পুলিশের বড় সাফল্য: আত্মসমর্পণের ডাকে সাড়া দিয়ে ফিরছেন শীর্ষ ডাকাত ও মানব পাচারকারীরা দুর্নীতি মামলায় সাময়িক বরখাস্ত বান্দরবান সদর উপজেলার পিআইও টেকনাফে হ্নীলায় জামাল মার্কেটে ভয়াবহ আগুন: ৪ কোটি টাকার ক্ষয়ক্ষতি মাদক কারবারিদের নতুন তালিকায় বাদ পড়তে দৌড়ঝাঁপ জেলার শীর্ষ মাদক কারবারীদের টেকনাফে শিশু সুরক্ষা নিয়ে সংলাপ অনুষ্ঠিত: প্রশাসনের জোরালো পদক্ষেপের আশ্বাস

উখিয়ায় বিডি ক্লিনের উদ্যোগে ১০টি ধর্মীয় প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ, পরে বনভোজন ও সৌহার্দ্যপূর্ণ মিলনমেলা অনুষ্ঠিত

মোবারক সিকদার, উখিয়া: / ৯২ বার পড়া হয়েছে
আপডেট সময় : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ৫:২২ অপরাহ্ন

পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং সামাজিক সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে কক্সবাজারের উখিয়ায় বিডি ক্লিন উখিয়া উপজেলা টিমের উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি, বনভোজন ও সৌহার্দ্যপূর্ণ মিলনমেলা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, শুক্রবার (৩১ জুলাই) সকাল ৮টা ৩০ মিনিট থেকে শুরু হয়ে দুপুর ১টা ২০ মিনিট পর্যন্ত উখিয়া উপজেলার ৫টি মন্দির এবং ৫টি মসজিদ ও কবরস্থান প্রাঙ্গণে ধারাবাহিকভাবে বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালিত হয়।

কর্মসূচির উদ্বোধন করেন বিডি ক্লিন কক্সবাজার জেলা টিমের প্রধান সমন্বয়ক মোহাম্মদ সৈয়দ করিম। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিডি ক্লিন কক্সবাজার জেলা টিমের সহ-সমন্বয়ক সিদরাতুল মনিরা তুম্পা। তাঁরা পরিবেশ রক্ষা, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং সবুজ বাংলাদেশ গঠনে স্বেচ্ছাসেবীদের ভূমিকার গুরুত্ব তুলে ধরেন এবং এ ধরনের উদ্যোগকে ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

বৃক্ষরোপণ কর্মসূচিতে বিডি ক্লিন উখিয়া উপজেলা টিমের পক্ষ থেকে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে ঔষধি, ফলজ ও অন্যান্য পরিবেশবান্ধব প্রজাতির গাছ রোপণ ও বিতরণ করা হয়। আয়োজকদের মতে, ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে সবুজায়নের আওতায় আনার মাধ্যমে পরিবেশ সংরক্ষণের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে বৃক্ষরোপণের ইতিবাচক বার্তা ছড়িয়ে দেওয়াই ছিল এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।

কর্মসূচির দ্বিতীয় পর্বে বিডি ক্লিন উখিয়া উপজেলা টিমের সদস্য, শুভাকাঙ্ক্ষী এবং আমন্ত্রিত অতিথিদের অংশগ্রহণে বনভোজন ও সৌহার্দ্যপূর্ণ মিলনমেলা-২০২৬ অনুষ্ঠিত হয়। একই সঙ্গে এটি ছিল বিডি ক্লিন উখিয়া উপজেলা টিমের ১৫তম স্বেচ্ছাসেবী আয়োজন, যেখানে অংশগ্রহণকারীরা পারস্পরিক মতবিনিময়, অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা করেন।

আয়োজকরা জানান, পরিবেশ রক্ষা ও পরিচ্ছন্ন সমাজ গঠনে জনসচেতনতা বৃদ্ধি এবং স্বেচ্ছাসেবীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও ঐক্য আরও সুদৃঢ় করাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও পরিবেশবান্ধব ও জনকল্যাণমূলক কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালনা করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
Developed By AZAD WEB IT