রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সাবরাং ইউপি নির্বাচন: চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে নুরুল আলম টেকনাফকে বাল্যবিয়ে ও শিশুশ্রম মুক্ত ঘোষণা টেকনাফে ডাকাতির প্রস্তুতি, অস্ত্র-গুলিসহ ৩ জন আটক টেকনাফে বিজিবির অভিযানে ১৪ লাখ ইয়াবাসহ দুই পাচারকারী আটক উখিয়া-টেকনাফে জেলা পুলিশের বড় সাফল্য: আত্মসমর্পণের ডাকে সাড়া দিয়ে ফিরছেন শীর্ষ ডাকাত ও মানব পাচারকারীরা দুর্নীতি মামলায় সাময়িক বরখাস্ত বান্দরবান সদর উপজেলার পিআইও টেকনাফে হ্নীলায় জামাল মার্কেটে ভয়াবহ আগুন: ৪ কোটি টাকার ক্ষয়ক্ষতি মাদক কারবারিদের নতুন তালিকায় বাদ পড়তে দৌড়ঝাঁপ জেলার শীর্ষ মাদক কারবারীদের টেকনাফে শিশু সুরক্ষা নিয়ে সংলাপ অনুষ্ঠিত: প্রশাসনের জোরালো পদক্ষেপের আশ্বাস কক্সবাজার জেলার শ্রেষ্ঠ ওসি টেকনাফ মডেল থানার সাইফুল ইসলাম

কক্সবাজার জেলার শ্রেষ্ঠ ওসি টেকনাফ মডেল থানার সাইফুল ইসলাম

আমাদের টেকনাফ ডেস্ক: / ৩৫ বার পড়া হয়েছে
আপডেট সময় : সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ১:৫৯ অপরাহ্ন

কক্সবাজার জেলায় ৯টি থানার মধ্যে টেকনাফ মডেল থানা শ্রেষ্ঠত্বের পুরস্কার পেয়েছেন। ওয়ারেন্ট তামিল, পলাতক আসামি গ্রেপ্তার, মাদক উদ্ধার ও মানবপাচারকারী আটকে গুরুত্বপূর্ণ অবদান রাখায় টেকনাফ মডেল থানার ওসি সাইফুল ইসলামকে এই পুরস্কার প্রদান করা হয়েছে।

১০ আগষ্ট (সোমবার) কক্সবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভায় পুলিশ সুপার এ.এন.এম সাজেদুর রহমান আনুষ্ঠানিকভাবে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলামকে জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে সম্মাননা পুরস্কার তুলে দেন।
থানা হিসেবে জেলায় শ্রেষ্ঠত্বের পুরস্কার পাওয়ায় টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ আল্লাহর শুকরিয়া আদায় করেন। শ্রেষ্টত্বের সম্মাননা গ্রহণ শেষে তিনি টেকনাফ মডেল থানায় কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারীদের ধন্যবাদ জানিয়েছেন। পাশাপাশি ওসি জেলা পুলিশ সুপারসহ উর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। তার পাশাপাশি তিনি টেকনাফ উপজেলার আইন শৃংখলা সুন্দর এবং স্বাভাবিক রাখতে রাজনৈতিক নেতা, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিকসহ সর্বস্তরের আন্তরিক সহযোগিতা কামনা করেন। এছাড়া মাদক ও মানবপাচার রোধসহ যাবতীয় অপরাধ নিয়ন্ত্রণে পুলিশকে সহযোগিতায় এগিয়ে আসার আহবান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
Developed By AZAD WEB IT