রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
উখিয়ায় ৪ একর বনভূমি জবরদখলমুক্ত, উচ্ছেদ ৭ স্থাপনা সাবরাং ইউপি নির্বাচন: চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে নুরুল আলম টেকনাফকে বাল্যবিয়ে ও শিশুশ্রম মুক্ত ঘোষণা টেকনাফে ডাকাতির প্রস্তুতি, অস্ত্র-গুলিসহ ৩ জন আটক টেকনাফে বিজিবির অভিযানে ১৪ লাখ ইয়াবাসহ দুই পাচারকারী আটক উখিয়া-টেকনাফে জেলা পুলিশের বড় সাফল্য: আত্মসমর্পণের ডাকে সাড়া দিয়ে ফিরছেন শীর্ষ ডাকাত ও মানব পাচারকারীরা দুর্নীতি মামলায় সাময়িক বরখাস্ত বান্দরবান সদর উপজেলার পিআইও টেকনাফে হ্নীলায় জামাল মার্কেটে ভয়াবহ আগুন: ৪ কোটি টাকার ক্ষয়ক্ষতি মাদক কারবারিদের নতুন তালিকায় বাদ পড়তে দৌড়ঝাঁপ জেলার শীর্ষ মাদক কারবারীদের টেকনাফে শিশু সুরক্ষা নিয়ে সংলাপ অনুষ্ঠিত: প্রশাসনের জোরালো পদক্ষেপের আশ্বাস

উখিয়ায় ৪ একর বনভূমি জবরদখলমুক্ত, উচ্ছেদ ৭ স্থাপনা

এইচ.কে রফিক উদ্দিন, উখিয়া: / ৪ বার পড়া হয়েছে
আপডেট সময় : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ১:১৭ অপরাহ্ন

কক্সবাজারের উখিয়া উপজেলায় বনভূমি জবরদখলের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৭টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বনবিভাগ। এ সময় প্রায় ৪ একর সংরক্ষিত বনভূমি জবরদখলমুক্ত করা হয়।

রবিবার (১৩ সেপ্টেম্বর) সকালে উখিয়া রেঞ্জের উখিয়া সদর বিটের মাছকারিয়ার বিল এবং দোছড়ি বিটের মোহাম্মদ আলিরঘোনা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উখিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান। বনবিভাগের কর্মকর্তা-কর্মচারী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অভিযানে অংশ নেন।

বনবিভাগ সূত্রে জানা যায়, স্থানীয় কিছু ভূমিদস্যু দীর্ঘদিন ধরে বনভূমি দখল করে বাণিজ্যিক উদ্দেশ্যে অবৈধভাবে বিভিন্ন স্থাপনা নির্মাণ করছিল। বিষয়টি জানতে পেরে বনবিভাগ অভিযান পরিচালনা করে ৭টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে এবং প্রায় ৪ একর বনভূমি দখলমুক্ত করে।

উখিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান বলেন, “সংরক্ষিত বনভূমি দখল করে কোনো ধরনের অবৈধ স্থাপনা নির্মাণের সুযোগ দেওয়া হবে না। বন রক্ষায় আমাদের অভিযান নিয়মিতভাবে চলবে এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

অভিযানে অংশ নেওয়া এক বন কর্মকর্তা বলেন, “বনভূমি রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। যারা বনভূমি দখলের চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয় বাসিন্দা মো. আব্দুস সালাম বলেন, “বনভূমি দখল হওয়ায় পরিবেশের ক্ষতি হচ্ছিল। বনবিভাগের এই অভিযান অব্যাহত থাকলে বন সংরক্ষণ সহজ হবে এবং অবৈধ দখলদাররা নিরুৎসাহিত হবে।

বনবিভাগ জানিয়েছে, সংরক্ষিত বনভূমি রক্ষায় ভবিষ্যতেও নিয়মিত নজরদারি ও উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
Developed By AZAD WEB IT