বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
টেকনাফ প্রেস ক্লাবের সাধারণ সভায়: দ্রুত নির্বাচন ও গঠনতন্ত্র পুনর্গঠনের মাধ্যমে সাংবাদিকদের ঐক্যের ঘোষণা টেকনাফে মালয়েশিয়ায় পাচারের জন্য জড়ো করা ১৫ জন উদ্ধার চকরিয়ায় বিদ্যালয়ে গিয়ে তিনদিন ধরে বাড়ি ফেরেনি দশম শ্রেণিতে পড়ুয়া দুই ছাত্রী: থানায় জিডি উখিয়ায় ৪ একর বনভূমি জবরদখলমুক্ত, উচ্ছেদ ৭ স্থাপনা সাবরাং ইউপি নির্বাচন: চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে নুরুল আলম টেকনাফকে বাল্যবিয়ে ও শিশুশ্রম মুক্ত ঘোষণা টেকনাফে ডাকাতির প্রস্তুতি, অস্ত্র-গুলিসহ ৩ জন আটক টেকনাফে বিজিবির অভিযানে ১৪ লাখ ইয়াবাসহ দুই পাচারকারী আটক উখিয়া-টেকনাফে জেলা পুলিশের বড় সাফল্য: আত্মসমর্পণের ডাকে সাড়া দিয়ে ফিরছেন শীর্ষ ডাকাত ও মানব পাচারকারীরা দুর্নীতি মামলায় সাময়িক বরখাস্ত বান্দরবান সদর উপজেলার পিআইও

টেকনাফে মালয়েশিয়ায় পাচারের জন্য জড়ো করা ১৫ জন উদ্ধার

আমাদের টেকনাফ ডেস্ক: / ৭ বার পড়া হয়েছে
আপডেট সময় : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৩১ অপরাহ্ন

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়ায় সাগরপথে মালয়েশিয়ায় পাচারের জন্য জড়ো করা নারী-পুরুষসহ ১৫ জনকে উদ্ধার করেছে বাহারছড়া পুলিশ ফাঁড়ি।

১৫ সেপ্টেম্বর মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া উপকূলীয় এলাকায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে দুজন রোহিঙ্গা এবং ১৩ জন বাংলাদেশি নাগরিক।
বাহারছড়া পুলিশ ফাঁড়ি সুত্রে জানা যায়, টেকনাফের দুর্গম উপকূলীয় এলাকা ব্যবহার করে একটি চক্র দীর্ঘদিন ধরে সাগরপথে লোকজনকে মালয়েশিয়ায় পাচারের চেষ্টা করে আসছে। মঙ্গলবার রাতে কচ্ছপিয়া এলাকায় কয়েকজন নারী-পুরুষকে মালয়েশিয়ায় পাঠানোর উদ্দেশ্যে জড়ো করা হয়েছে-গোপন সূত্রে এমন খবর পায় পুলিশ। পরে বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় ১৫ জনকে উদ্ধার করা হয়।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে দুজন রোহিঙ্গা এবং ১৩ জন বাংলাদেশি। তাদের জিজ্ঞাসাবাদ করে মানব পাচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে।

বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ সাঈদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে জড়ো করা ১৫ জনকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উদ্ধার হওয়া ব্যক্তিদের প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
Developed By AZAD WEB IT