বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
টেকনাফে পাহাড়ি সন্ত্রাসী রিদুয়ান বাহিনীর অন্যতম সদস্য আব্দুর রহিম আটক উখিয়ায় মাটি খুঁড়তেই আগুন, এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন নৌপথ, দৈনিক সাড়ে ৩ হাজার পর্যটকের সবুজ সংকেত ফিফা বিশ্বকাপে প্রথম ম্যাচেই ওয়েলসকে রুখে দিল বাংলাদেশ মাদক মিয়ানমার থেকে কোনো না কোনোভাবে প্রবেশ করে: অর্থের অভাবে কারও পড়াশোনা বন্ধ হবে না, চিকিৎসাসেবাও সবার জন্য নিশ্চিত করা হবে সমাজকল্যাণ মন্ত্রীর টেকনাফে ৪ লাখ টাকা মুক্তিপণে অপহৃত ছাত্রদল সভাপতির ভাই উদ্ধার টেকনাফে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব ৮-১০টি পরিবার টেকনাফে কুরআনের মহা মিলনমেলা: প্রায় ৩ শতাধিক হাফেজের অংশগ্রহণে ইত্তেফাকুল হুফফাজের প্রতিযোগিতা সম্পন্ন টেকনাফে শাহপরীর দ্বীপে স্ত্রীকে অমানুষিক নির্যাতন, থানায় লিখিত অভিযোগ টেকনাফ নাফনদীতে ৫০ হাজার পিস মালিকবিহীন ইয়াবা উদ্ধার

কক্সবাজারে ১৮০ প্রতিষ্ঠানের মধ্যে নবায়ন হয়েছে মাত্র ২৫টির: লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টার

আমাদের টেকনাফ ডেস্ক: / ৬০ বার পড়া হয়েছে
আপডেট সময় : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৫১ অপরাহ্ন

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, জেলায় তালিকাভুক্ত ১৮০টি বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের মধ্যে ২০২৫-২৬ অর্থবছরে লাইসেন্স নবায়ন করেছে মাত্র ২৫টি। বাকি প্রতিষ্ঠানগুলোর অনেকগুলোর লাইসেন্সের মেয়াদ শেষ হলেও নবায়ন করা হয়নি বলে জানা গেছে।

কক্সবাজারে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার স্বাস্থ্য অধিদপ্তরের নির্ধারিত নিয়ম ও শর্ত মেনে চলছে না বলে অভিযোগ উঠেছে। জেলার ১৮০টি তালিকাভুক্ত বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের মধ্যে ২০২৫-২৬ অর্থবছরে লাইসেন্স নবায়ন করেছে মাত্র ২৫টি। বাকি প্রতিষ্ঠানগুলোর অনেকগুলোর লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে গেলেও তা নবায়ন করা হয়নি বলে সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে।

সংশ্লিষ্টদের অভিযোগ, অনেক প্রতিষ্ঠানের প্রয়োজনীয় অনুমোদন নেই। আবার অনুমোদন থাকলেও মেয়াদ শেষ হওয়ার পর লাইসেন্স নবায়ন না করেই কার্যক্রম চালিয়ে যাচ্ছে কিছু প্রতিষ্ঠান। স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের জন্য নির্ধারিত বিভিন্ন শর্তও অনেক ক্ষেত্রে মানা হচ্ছে না। অভিযোগের বিষয়ে তথ্য সংগ্রহ করতে গেলে কোনো কোনো প্রতিষ্ঠানের মালিকপক্ষ সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন বলেও অভিযোগ রয়েছে।

কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে অনিয়ম চললেও দুর্ঘটনা বা গুরুতর কোনো ঘটনা ঘটার পরই অনেক ক্ষেত্রে তৎপরতা দেখা যায়।

কক্সবাজার জেলা ১০টি উপজেলা নিয়ে গঠিত। ২০২৪ সালের জনশুমারি অনুযায়ী জেলার জনসংখ্যা ২৮ লাখ ২৩ হাজার ২৬৬ জন। এর সঙ্গে যুক্ত হয়েছে বিপুলসংখ্যক রোহিঙ্গা জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবার চাপ। এত বিপুল জনগোষ্ঠীর জন্য জেলায় সরকারি ব্যবস্থাপনায় ২৫০ শয্যার একটি জেলা সদর হাসপাতাল রয়েছে। বিভিন্ন উপজেলার মানুষ চিকিৎসার প্রয়োজনে জেলা শহরে এলেও সরকারি হাসপাতালে সেবার সীমাবদ্ধতার কারণে অনেকে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের ওপর নির্ভর করেন।

এই সুযোগে জেলা শহরসহ বিভিন্ন উপজেলায় ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক ও অন্যান্য স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে স্বাস্থ্য অধিদপ্তরের নির্ধারিত নীতিমালা থাকলেও অনেক প্রতিষ্ঠান তা যথাযথভাবে অনুসরণ করছে না বলে অভিযোগ রয়েছে।

১৮০ প্রতিষ্ঠানের মধ্যে নবায়ন ২৫টির:
সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, কক্সবাজার জেলায় তালিকাভুক্ত বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক, ফিজিওথেরাপি ও মেডিকেল চেকআপ সেন্টারের সংখ্যা ১৮০টি। এর মধ্যে হাসপাতাল ও ক্লিনিক ৪৫টি, ডায়াগনস্টিক সেন্টার ১১৭টি, ডেন্টাল ক্লিনিক ১০টি, ফিজিওথেরাপি সেন্টার একটি এবং মেডিকেল চেকআপ সেন্টার রয়েছে সাতটি।

তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে এসব প্রতিষ্ঠানের মধ্যে মাত্র ২৫টি লাইসেন্স নবায়ন করেছে। বাকি প্রতিষ্ঠানগুলোর লাইসেন্স আগের বিভিন্ন অর্থবছরে নবায়ন করা হয়েছে। ফলে অধিকাংশ প্রতিষ্ঠানের বর্তমান অর্থবছরের লাইসেন্স নবায়নের তথ্য পাওয়া যায়নি।

সিভিল সার্জন কার্যালয়ের তালিকায় ২০২৫-২৬ অর্থবছরে লাইসেন্স নবায়ন করা প্রতিষ্ঠান হিসেবে রয়েছে-ডক্টর চেম্বার, পানবাজার রোড; কক্সবাজার ইনভেস্টিগেশন কমপ্লেক্স (সিআইসি); জেনারেল হসপিটাল; জেনারেল হসপিটাল ডায়াগনস্টিক সেন্টার; ফুয়াদ আল খতীব হসপিটাল; ফুয়াদ আল খতীব ডায়াগনস্টিক সেন্টার; ফুয়াদ আল খতীব ডেন্টাল সেন্টার; শেভরন ক্লিনিক্যাল ল্যাব; ঈদগাহ মডেল হসপিটাল-নিউমার্কেট; ঈদগাহ মডেল হসপিটাল ল্যাব ডায়াগনস্টিক সেন্টার; বে মেডিকেল সেন্টার; সৈকত টাওয়ার কক্সবাজার; চেমন হেলথ কেয়ার-ট্রেড লিংক সেন্টার (মেডিকেল সেন্টার), লিংক রোড; সওক মেডিকেল সেন্টার, ওয়ার্ল্ড বিচ রিসোর্ট, কলাতলী; আলম্যান মেডিকেল সেন্টার, কক্সবাজার সদর উপজেলা পরিষদের সামনে; প্রেস্টিজ হেলথ কেয়ার সেন্টার, লিংক রোড; অর্কিড ডায়াগনস্টিক সেন্টার, বাংলাবাজার; সেবা ডায়াগনস্টিক সেন্টার; ডায়নামিক ডায়াগনস্টিক সেন্টার, ঈদগাহ; ঈদগাহ সেবা ডায়াগনস্টিক সেন্টার; হ্যাপি মাদার কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, লিংক রোড; ল্যাব হাউস অ্যান্ড এক্স-রে, হাসপাতাল সড়ক, চকরিয়া; মেমোরিয়াল খ্রিস্টান হসপিটাল, মালুমঘাট; মহেশখালী প্যাথলজি, হাসপাতাল সড়ক, মহেশখালী এবং ওয়ান হেলথ কেয়ার, হাসপাতাল রোড, মহেশখালী।

সুত্র কক্সবাজার কণ্ঠ:


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
Developed By AZAD WEB IT