বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
টেকনাফে পাহাড়ি সন্ত্রাসী রিদুয়ান বাহিনীর অন্যতম সদস্য আব্দুর রহিম আটক উখিয়ায় মাটি খুঁড়তেই আগুন, এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন নৌপথ, দৈনিক সাড়ে ৩ হাজার পর্যটকের সবুজ সংকেত ফিফা বিশ্বকাপে প্রথম ম্যাচেই ওয়েলসকে রুখে দিল বাংলাদেশ মাদক মিয়ানমার থেকে কোনো না কোনোভাবে প্রবেশ করে: অর্থের অভাবে কারও পড়াশোনা বন্ধ হবে না, চিকিৎসাসেবাও সবার জন্য নিশ্চিত করা হবে সমাজকল্যাণ মন্ত্রীর টেকনাফে ৪ লাখ টাকা মুক্তিপণে অপহৃত ছাত্রদল সভাপতির ভাই উদ্ধার টেকনাফে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব ৮-১০টি পরিবার টেকনাফে কুরআনের মহা মিলনমেলা: প্রায় ৩ শতাধিক হাফেজের অংশগ্রহণে ইত্তেফাকুল হুফফাজের প্রতিযোগিতা সম্পন্ন টেকনাফে শাহপরীর দ্বীপে স্ত্রীকে অমানুষিক নির্যাতন, থানায় লিখিত অভিযোগ টেকনাফ নাফনদীতে ৫০ হাজার পিস মালিকবিহীন ইয়াবা উদ্ধার

টেকনাফে সাবরাং ট্যুরিজম পার্ক পরিদর্শনে মুখ্য সচিব: বিশ্বমানের পর্যটনকেন্দ্র গড়ার ঘোষণা

আমাদের টেকনাফ ডেস্ক: / ২৪ বার পড়া হয়েছে
আপডেট সময় : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ২:০৬ অপরাহ্ন

দেশের পর্যটন খাতকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে কক্সবাজারের টেকনাফে নির্মাণাধীন ‘সাবরাং ট্যুরিজম পার্ক’ প্রকল্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব এ বি এম আব্দুল সাত্তার।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৪টায় তিনি প্রকল্প এলাকায় পৌঁছালে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এবং স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান।

পরিদর্শনকালে মুখ্য সচিব সাবরাং ট্যুরিজম পার্কের চলমান বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন ও সাগরের ভাঙন রোধে প্রতিরক্ষামূলক বাঁধ নির্মাণকাজ সরজমিনে ঘুরে দেখেন। পরবর্তীতে প্রকল্প কার্যালয়ে বেজার কর্মকর্তাদের সাথে পার্কের বর্তমান অবস্থা, বাস্তবায়ন অগ্রগতি এবং ভবিষ্যৎ মহাপরিকল্পনা নিয়ে এক উচ্চপর্যায়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব এ বি এম আব্দুল সাত্তার বলেন, “সাবরাং ট্যুরিজম পার্ককে অতি দ্রুত একটি বিশ্বমানের পূর্ণাঙ্গ পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য প্রয়োজনীয় সব ধরনের কার্যকর উদ্যোগ নেওয়া হচ্ছে। দেশি-বিদেশি পর্যটকদের সর্বোচ্চ নিরাপত্তা ও আন্তর্জাতিক মানের আধুনিক নাগরিক সুযোগ-সুবিধা এখানে নিশ্চিত করা হবে। এই মেগা প্রকল্পের সফল বাস্তবায়নের মাধ্যমে টেকনাফ অঞ্চলের পর্যটন সম্ভাবনা বহুগুণ বৃদ্ধি পাবে এবং বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জনের দুয়ার উন্মোচিত হবে।”

সেন্টমার্টিনগামী পর্যটকদের যাতায়াত সহজ করার লক্ষ্যে যোগাযোগ ব্যবস্থার নতুন পরিকল্পনার কথা জানিয়ে তিনি আরও বলেন, “আগামী এক বছরের মধ্যে সাবরাং ট্যুরিজম পার্কের ঘড়ি ভাস্কর্যের পাশে একটি আধুনিক ও স্থায়ী জেটি নির্মাণের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। এই জেটি নির্মাণ সম্পন্ন হলে পর্যটকেরা কক্সবাজার শহর থেকে দীর্ঘ পথ ঘুরে যাওয়ার পরিবর্তে সরাসরি এই পয়েন্ট থেকে নৌপথে মাত্র এক থেকে দুই ঘণ্টার মধ্যে সেন্ট মার্টিনে নির্বিঘ্নে যাতায়াত করতে পারবেন। এতে পর্যটকদের সময় ও অর্থের অপচয় উল্লেখযোগ্য হারে কমে আসবে।”

সভায় উপস্থিত বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী সদস্য সালেহ আহমদ প্রকল্পের সার্বিক অগ্রগতি তুলে ধরে বলেন, “আগামী ১০ বছরের কর্মপরিকল্পনায় সাবরাং পার্ককে বেজার পক্ষ থেকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এখানে আন্তর্জাতিক মানের পাঁচ তারকা হোটেল, দৃষ্টিনন্দন ইকো-কটেজ, বিনোদনকেন্দ্র এবং পানির নিচে রেস্তোরাঁসহ নানা আধুনিক আকর্ষণের ব্যবস্থা করা হচ্ছে। ইতিমধ্যে পার্কের জমিতে হোটেল-রিসোর্ট নির্মাণের জন্য ২৮টি শীর্ষস্থানীয় বিনিয়োগকারী প্রতিষ্ঠানকে প্রায় ১২০ একর জমি বরাদ্দ দেওয়া হয়েছে, যা থেকে প্রায় ৪৬ কোটি ডলারের বিনিয়োগ প্রস্তাব এসেছে।”

প্রকল্পের স্থানীয় তদারকি ও ধারণক্ষমতা প্রসঙ্গে সাবরাং ট্যুরিজম পার্ক প্রকল্পের সহকারী পরিচালক জুলহাজ আহমদ জানান, “আন্তর্জাতিক মানের এই পার্কে প্রতিদিন গড়ে ৩৯ থেকে ৪০ হাজার দেশি-বিদেশি পর্যটকের ধারণক্ষমতা নিশ্চিত করার লক্ষ্যে মাস্টারপ্ল্যান অনুযায়ী দ্রুত অবকাঠামো উন্নয়নের কাজ এগিয়ে চলছে।”

উক্ত মতবিনিময় সভায় কক্সবাজার জেলা ও টেকনাফ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কক্সবাজারের জেলা প্রশাসক (ডিসি) আবদুল মান্নান এবং টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম অনীক চৌধুরী। তাঁরা তাঁদের বক্তব্যে আশাবাদ ব্যক্ত করে বলেন, দেশের প্রথম ও বৃহত্তম এই বিশেষায়িত এক্সক্লুসিভ ট্যুরিজম পার্কটি সম্পূর্ণ বাস্তবায়িত হলে এটি বাংলাদেশের সামগ্রিক পর্যটন শিল্পে সম্পূর্ণ নতুন মাত্রা যোগ করবে। এটি শুধু বিপুল পরিমাণ পর্যটকই আকর্ষণ করবে না, বরং স্থানীয় অর্থনীতি চাঙ্গা করার পাশাপাশি প্রায় ৩৫ হাজার মানুষের জন্য সরাসরি কর্মসংস্থানের এক বিশাল ক্ষেত্র তৈরি করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
Developed By AZAD WEB IT