বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
টেকনাফে পাহাড়ি সন্ত্রাসী রিদুয়ান বাহিনীর অন্যতম সদস্য আব্দুর রহিম আটক উখিয়ায় মাটি খুঁড়তেই আগুন, এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন নৌপথ, দৈনিক সাড়ে ৩ হাজার পর্যটকের সবুজ সংকেত ফিফা বিশ্বকাপে প্রথম ম্যাচেই ওয়েলসকে রুখে দিল বাংলাদেশ মাদক মিয়ানমার থেকে কোনো না কোনোভাবে প্রবেশ করে: অর্থের অভাবে কারও পড়াশোনা বন্ধ হবে না, চিকিৎসাসেবাও সবার জন্য নিশ্চিত করা হবে সমাজকল্যাণ মন্ত্রীর টেকনাফে ৪ লাখ টাকা মুক্তিপণে অপহৃত ছাত্রদল সভাপতির ভাই উদ্ধার টেকনাফে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব ৮-১০টি পরিবার টেকনাফে কুরআনের মহা মিলনমেলা: প্রায় ৩ শতাধিক হাফেজের অংশগ্রহণে ইত্তেফাকুল হুফফাজের প্রতিযোগিতা সম্পন্ন টেকনাফে শাহপরীর দ্বীপে স্ত্রীকে অমানুষিক নির্যাতন, থানায় লিখিত অভিযোগ টেকনাফ নাফনদীতে ৫০ হাজার পিস মালিকবিহীন ইয়াবা উদ্ধার

টেকনাফে অপহরণের দুই ঘণ্টার মধ্যে অক্ষত অবস্থায় রোহিঙ্গা যুবক উদ্ধার

আমাদের টেকনাফ ডেস্ক: / ৪৩ বার পড়া হয়েছে
আপডেট সময় : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ৩:০১ পূর্বাহ্ন

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প থেকে অপহরণের দুই ঘণ্টার মধ্যে সৈয়দ আমিন (৩৪) নামে এক রোহিঙ্গা যুবককে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

পুলিশের অভিযান টের পেয়ে অপহরণকারীরা তাকে ছেড়ে দিয়ে গহিন পাহাড়ে পালিয়ে যায়।

৪ অক্টোবর রাত সাড়ে ৯টার দিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের ২৭ নম্বর জাদিমুড়া রোহিঙ্গা ক্যাম্পের বি/৪ ব্লকে আবদুল আমিনের চায়ের দোকানের সামনে থেকে তাকে অপহরণ করা হয়।

উদ্ধার হওয়া সৈয়দ আমিন ক্যাম্প-২৭ জাদিমুড়ার বাসিন্দা ইবনে আমিনের ছেলে।

১৬ এপিবিএন সূত্রে জানা যায়, রাত সাড়ে ৯টার দিকে সৈয়দ আমিন চায়ের দোকানের সামনে অবস্থান করছিলেন। এ সময় ১০ থেকে ১২ জনের একটি অজ্ঞাতনামা সশস্ত্র দল তাকে জোরপূর্বক অপহরণ করে বি/১৩ ব্লকের কাঁটাতারসংলগ্ন পাহাড়ি এলাকায় নিয়ে যায়।
খবর পেয়ে ক্যাম্প-২৭ জাদিমুড়া এপিবিএন পুলিশ ক্যাম্প থেকে একটি আভিযানিক দল দ্রুত ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়। পরে পাহাড়ি এলাকায় অভিযান শুরু করলে অপহরণকারীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে সৈয়দ আমিনকে ছেড়ে দিয়ে গহিন পাহাড়ের দিকে পালিয়ে যায়।
পরে এপিবিএনের সদস্যরা পাহাড়ি এলাকা থেকে তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন। প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ শেষে রাত ১১টা ৪০ মিনিটে তাকে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।

এ ঘটনায় জড়িতদের পরিচয় শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ১৬ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি কাউছার সিকদার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
Developed By AZAD WEB IT