বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
টেকনাফে পাহাড়ি সন্ত্রাসী রিদুয়ান বাহিনীর অন্যতম সদস্য আব্দুর রহিম আটক উখিয়ায় মাটি খুঁড়তেই আগুন, এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন নৌপথ, দৈনিক সাড়ে ৩ হাজার পর্যটকের সবুজ সংকেত ফিফা বিশ্বকাপে প্রথম ম্যাচেই ওয়েলসকে রুখে দিল বাংলাদেশ মাদক মিয়ানমার থেকে কোনো না কোনোভাবে প্রবেশ করে: অর্থের অভাবে কারও পড়াশোনা বন্ধ হবে না, চিকিৎসাসেবাও সবার জন্য নিশ্চিত করা হবে সমাজকল্যাণ মন্ত্রীর টেকনাফে ৪ লাখ টাকা মুক্তিপণে অপহৃত ছাত্রদল সভাপতির ভাই উদ্ধার টেকনাফে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব ৮-১০টি পরিবার টেকনাফে কুরআনের মহা মিলনমেলা: প্রায় ৩ শতাধিক হাফেজের অংশগ্রহণে ইত্তেফাকুল হুফফাজের প্রতিযোগিতা সম্পন্ন টেকনাফে শাহপরীর দ্বীপে স্ত্রীকে অমানুষিক নির্যাতন, থানায় লিখিত অভিযোগ টেকনাফ নাফনদীতে ৫০ হাজার পিস মালিকবিহীন ইয়াবা উদ্ধার

কক্সবাজার-টেকনাফ সড়কে পিকআপ-সিএনজি মুখোমুখি সংঘর্ষ: নিহত ২, কলেজ শিক্ষকসহ আহত ৪

আমাদের টেকনাফ ডেস্ক: / ৩১ বার পড়া হয়েছে
আপডেট সময় : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ৮:৩৭ পূর্বাহ্ন

কক্সবাজার-টেকনাফ আঞ্চলিক সড়কে পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন।

১০ অক্টোবর (শনিবার) সকাল ১০টার দিকে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কেরুনতলী চাকমারকুল সংলগ্ন এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় রঙ্গীখালী মঈন উদ্দীন মেমোরিয়াল কলেজের আইসিটি বিভাগের প্রভাষক হেলাল উদ্দিনসহ আরও ৪ যাত্রী গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে টেকনাফমুখী একটি সিএনজিচালিত অটোরিকশার সাথে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সিএনজি চালক প্রাণ হারান। দুর্ঘটনার পর স্থানীয় জনতা ও পথচারীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করেন। তাদের প্রথমে নিকটস্থ একটি এনজিও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক তাদের দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে রেফা করেন। পরে কক্সবাজার সদর হাসপাতালে আরও এক যাত্রী নিহত হয়।

নিহতরা হলে- রামু উপজেলা সিএনজি চালক এনায়েত উল্লাহ, চাপাইনবয়াবগঞ্জের ফেরিওয়ালা সজিব।

প্রত্যক্ষদর্শী মমতাজ আহমদ জানান, “আমার চোখের সামনেই পিকআপ ও সিএনজিটির মুখোমুখি ভয়াবহ সংঘর্ষ ঘটে। ঘটনার আকস্মিকতায় যাত্রীরা গাড়ির ভেতরেই আটকে পড়েন। আমরা উপস্থিত স্থানীয় লোকজনকে সাথে নিয়ে তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করি। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।”

ঘটনার সত্যতা নিশ্চিত করে হোয়াইকং হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ নূরুল আবসার জানান, “সড়ক দুর্ঘটনায় একজন যাত্রী নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। কলেজ শিক্ষক হেলাল উদ্দিনসহ অপর ৪ যাত্রী আহত হয়েছেন। খবর পাওয়া মাত্রই হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।”
তিনি আরও জানান, হাইওয়ে পুলিশের ওসি দুর্ঘটনার বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি জব্দ করা হয়েছে এবং এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
Developed By AZAD WEB IT